শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গম্ভীরের সাপোর্ট স্টাফ ছাঁটতে চলেছে বোর্ড, কোপ পড়বে কাদের ওপর?

Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৫ ২১ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীনই ইংল্যান্ড সফর নিয়ে ভাবতে শুরু করেছে বিসিসিআই। আগের দিনই জানা গিয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ভারতীয় এ দলের হয়ে খেলতে হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে দুই তারকাই ব্যর্থ হন। তাই আগাম পরিকল্পনা সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই মধ্যে একটি খবর সামনে এল। ইংল্যান্ড সফরের আগে ছেঁটে ফেলা হতে পারে টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নাইয়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপকে। গম্ভীরের সাপোর্ট স্টাফ ছোট করার পরিকল্পনায় বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ভবিষ্যতে কোচিং স্টাফের এত বড় ইউনিট রাখতে চাইছে না বোর্ড। ২৯ মার্চ গুয়াহাটিতে হাই-প্রোফাইল বৈঠক আছে। সেখানে উপস্থিত থাকবেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব নেন গৌতম গম্ভীর। প্রথম ভারতীয় কোচ হিসেবে দু'জন সহকারী এবং একজন বোলিং কোচকে সঙ্গে করে নিয়ে আসেন। রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড় যা কখনও করেননি। অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়। বোলিং কোচ করা হয় মর্নি মরকেলকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে ব্যর্থতার পর গম্ভীরের সাপোর্ট স্টাফের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এনসিএ এবং ভারতীয় এ দলের কোচ সিতাংশু কোটাককে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করে বিসিসিআই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে, মর্নি মরকেল, টি দিলীপ এবং সিতাংশু কোটাক। 

এখানেই শেষ নয়। টিম ইন্ডিয়ার জাম্বো স্টাফে রয়েছে তিনজন থ্রো ডাউন বিশেষজ্ঞ, দু'জন ম্যাসাজ থেরাপিস্ট, একজন সিনিয়র এবং জুনিয়র ফিজিওথেরাপিস্ট, একজন ডাক্তার, একজন নিরাপত্তারক্ষী, অপারেশনস ম্যানেজার, কম্পিউটার অ্যানালিস্ট, কয়েকজন লজিস্টিক্যাল এবং মিডিয়া ম্যানেজার। তারমধ্যে অনেকেই প্রায় দশবছর ভারতীয় দলের সঙ্গে রয়েছে। যেমন রাঘবেন্দ্র ২০১১ সাল থেকে টিম ইন্ডিয়ার অঙ্গ। এবার বোর্ড মনে করছে ব্যাটিং কোচ হিসেবে কোটাক এবং বোলিং কোচ হিসেবে মরকেল থাকায়, আরও একজন সহকারী এবং ফিল্ডিং কোচের প্রয়োজন নেই। দ্রাবিড়ের সাপোর্ট স্টাফের থেকে একমাত্র দিলীপই গম্ভীরের টিমে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন দুশখাতে। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে সফল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার মাত্র ন'মাসের ব্যবধানে দুটো আইসিসি টুর্নামেন্টে জিতেছে ভারত। তবে লাল বলের ক্রিকেটে তেমন সাফল্য নেই। শেষ নয় টেস্টের মধ্যে ছ'টিতে হার। মাত্র একটিতে জিতেছে। আইপিএলের পর জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে বোর্ড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া