শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

IPL 2025: Photo of Rahul Dravid in wheelchair gone viral

খেলা | হুইলচেয়ারে রাহুল দ্রাবিড়, কিংবদন্তিকে এই বেশে দেখাও কঠিন, তীব্র চর্চা নেটদুনিয়ায়

KM | ২৭ মার্চ ২০২৫ ১৮ : ৫০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: হুইলচেয়ারে ঘুরছেন রাহুল দ্রাবিড়। এই দৃশ্য হৃদয়ের দরজায় কড়া নেড়ে যাচ্ছে ক্রিকেটভক্তদের। 

সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা। সহানুভূতিশীল সবাই। রাহুল দ্রাবিড় এমন এক প্রজন্মের প্রতিভূ, যে প্রজন্মের প্রতি এখনও শ্রদ্ধাশীল দেশের ক্রিকেট। 

রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে রাজস্থান দু' ম্যাচ হেরে গেল। ভক্তরা তাতে দুঃখিত। কিন্তু ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'-এর বাঁ পায়ে 'কাস্ট' বাঁধা। তিনি হুইলচেয়ারের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছেন মাঠে। কখনও হেটমায়ারকে পরামর্শ দিচ্ছেন, কখনও চিন্তান্বিত দেখাচ্ছে তাঁকে। ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না  তিনি।  

 

বেঙ্গালুরুতে খেলতে গিয়ে পায়ে চোট পান দ্রাবিড়। সেই চোট তাঁকে ভোগাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই হয়তো বাড়িতে বিশ্রাম নেওয়া শ্রেয় বলে মনে করবেন। কিন্তু রাহুল যে অন্য ধাতুতে গড়া একজন মানুষ। ক্রিকেট মাঠে তাঁকে বলা হত সংকল্পের আরেক নাম দ্রাবিড়। কোচ হিসেবে তিনি ভারতকে সাফল্য দিয়েছেন। তাঁর সময়ে ভারত সবচেয়ে ধারাবাহিক ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে হার মেনেছে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে রানার্স হতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।  

সেই রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছেন আইপিএলের দুনিয়ায়। মরশুম শুরুর আগে তিনি নীতিশ রানার মতো প্রাক্তন নাইট তারকাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেরিয়ার বদলে দেবেন। ভারতীয় ক্রিকেটের সেই কিংবদন্তি নিজেই হুইলচেয়ারে আস্রয় নিয়েছেন। 

রাহুল দ্রাবিড়কে দেখে খারাপ লাগছে দেশের। দেশবিদেশে ছড়িয়ে থাকা ক্রিকেটভক্তদের মনখারাপ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া