বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৭ মার্চ ২০২৫ ১৮ : ৪৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ছবিতে ক্যামিও ওরফে অতিথি চরিত্র সবসময়ই এক অনন্য মাত্রা যোগ করে, যা সেই ছবির গল্পকে করে তোলে আরও আকর্ষণীয় ও অর্থবহ। বাংলা চলচ্চিত্রে হেমলক সোসাইটি (২০১২), সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই দিকটিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল।
সিনেমায় অতিথি চরিত্র শুধু চমক দেওয়ার জন্যই নয়, কখনও কখনও গল্পের মোড় ঘোরানোর জন্যও আসে। বাংলা ছবির ইতিহাসে হেমলক সোসাইটি (২০১২) এই ক্যামিওর সংজ্ঞাই খানিক বদলে দিয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘হেমলক’-এ বরুণ চন্দ, সহাগ সেন, ব্রাত্য বসু, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, এবং সব্যসাচী চক্রবর্তীর মতো শিল্পীদের উপস্থিতি শুধু-ই চমক ছিল না, বরং প্রতিটি চরিত্র গল্পের আবেগ ও গভীরতায় আলাদা মাত্রা যোগ করেছিল।
এবার সেই ‘ক্যামিও’র ঐতিহ্য আরও শক্তিশালী করতে আসছে কিলবিল সোসাইটি। তবে, এই ছবির ক্যামিও চরিত্রগুলো শুধুই কয়েক পশলা মুহূর্তের জন্য উজ্জ্বল হবে না, বরং গল্পের শরীরে ঢুকে পড়বে, মিশে যাবে। অঙ্কুশ হাজরা, অঙ্গনা রায়, শ্রুতি দাস, রোশনি ভট্টাচার্য, অনন্যা চট্টোপাধ্যায়, সোমক ঘোষ ও নীলাঞ্জনা ব্যানার্জির উপস্থিতি সংক্ষিপ্ত হলেও, তাদের দৃশ্যগুলো দর্শকের মনে দাগ কেটে যাবে নিশ্চিতভাবে, আশা এই ছবির নির্মাতাদের।
যেমন হেমলক সোসাইটি ক্যামিও চরিত্রের মাধ্যমে গল্পে এক অনন্য মাত্রা যোগ করেছিল, তেমনভাবেই কিলবিল সোসাইটি তার এই বিশেষ সব চরিত্রের উপস্থিতিগুলোকে গল্পের বুনোটে এমনভাবে জুড়ে দেবে যে প্রতিটি মুহূর্ত হবে গুরুত্বপূর্ণ, প্রতিটি সংলাপ হবে মনে রাখার মতো।
ইতিমধ্যেই ছবির দুটি গান—নেই তুমি আগের মতো (সোমলতা আচার্য চৌধুরী) ও ভালবেসে বাঁধো না (অনুপম রায়)—শ্রোতাদের মন জয় করেছে।
আর এই প্রত্যাশার পারদ আরও চড়াতে আগামী ১ এপ্রিল আসছে ছবির ট্রেলার, যা এক ঝলকের জন্য এই গল্পের জগতে প্রবেশদ্বারেরর কাছাকাছি নিয়ে যাবে দর্শককে। ছবির নির্মাতাদের আশা, ১১ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলা কিলবিল সোসাইটি নিয়ে আসছে এমন এক সিনেম্যাটিক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি ক্যামিও হবে সোনায় সোহাগা, প্রতিটি মোড় হবে চমকপ্রদ, আর প্রতিটি সুর হবে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি