শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ মার্চ ২০২৫ ১৫ : ১৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: থানায় বসে স্বামী দীপক হুডাকে মারধর করছেন স্ত্রী স্বাতী বোরা, এই ভিডিও দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এবার কবাডি খেলোয়াড় এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপক হুডার বিরুদ্ধে আরও বড় অভিযোগ আনলেন স্ত্রী স্বাতী। তিনি নিজেও বক্সিংয়ে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই স্বাতী বললেন, ''পুরুষরাই ওকে পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর মাখামাখি বেশি।''
এই মন্তব্য নিয়ে সরগরম দেশের ক্রীড়ামহল। স্বাতীর এহেন মন্তব্যে অন্য গন্ধ পাচ্ছেন অনেকে। স্বাতী হুমকি দিয়ে বলছেন, সব ফাঁস করে দেবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় স্বাতী বলছেন, ''আমি এতকিছু বলতাম না। পুরুষরা ওকে পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর ঘনিষ্ঠতা। ওর সব ভিডিও আমি দেখেছি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। পুরুষদের সঙ্গে ওকে ঘনিষ্ঠ হতে দেখেছি। এই সব কথা বলতে আমি চাইছিলাম না। কিন্তু বাধ্য হয়েই বলছি। আমার কাছে সব ভিডিও আছে। আর ওই ভিডিও আমি সর্বসমক্ষে আনব। আমাকে কী কী করতে বাধ্য করত, তাও আমি প্রকাশ্যে আনব। আমি সহজ পথে ডিভোর্স পেতে চেয়েছিলাম। কিন্তু এই লোকটা আমাকে বাধ্য করছে। নিজের মা-বাবাকেও যা বলা যায় না, সেটা আজ আমি সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হচ্ছি।''
बॉक्सर स्वीटी बुरा का अपने पति कबड्डी खिलाड़ी दीपक हुड्डा पर चौंकाने वाला बयान : "वो लड़कों में इंटरेस्टेड है और मेरे पास प्रूफ हैं जो मै कोर्ट में पेश करूंगी" pic.twitter.com/WAhdM6OC2x
— Rishi Choudhary ???????? (@RishiRahar) March 25, 2025
স্বাতী বোরার এহেন ভিডিও পোস্ট দেখার পরে সবাই দেশের ক্রীড়ামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দিনকয়েক আগে স্বাতীকেই উগ্র মূর্তি ধারণ করতে দেখেছিল গোটা দেশ। এবার আবার তাঁর বিস্ফোরণ।
হরিয়ানার হিসারে এক থানায় স্বাতী আক্রমণ করেন তাঁর স্বামীকে। স্বাতীর দাবি, যৌতুকের দাবিতে তাঁর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন স্বামী। ভিডিওয় দেখা গিয়েছে, থানায় বসে থাকাকালীন আচমকাই স্বামীর উপর হামলে পড়েছেন স্বাতী। গলায় আঘাত করছেন। পরিবারের সদস্যরা দু’জনকে ছাড়িয়ে নিয়ে গেলেও দু’জনের মধ্যে তর্কাতর্কি হয় প্রচুর।
On camera, boxer Saweety Boora assaults Arjuna awardee husband in Hisar police station on March 16. An FIR was lodged basis a complaint of Deepak Hooda on March 16. pic.twitter.com/7YW2fAiRHW
— STELLA (@BrownKhaleesi) March 25, 2025
সেই স্বাতীই এবার সোশ্যাল মিডিয়ায় অন্য অভিযোগ আনলেন। জানিয়ে দিলেন, পুরুষরাই তাঁর স্বামীকে পছন্দ করেন। স্বাতীর এহেন মন্তব্যের অর্থ অন্য। তা ধরতেই পেরেই রীতিমতো চর্চিত স্বাতী ও দীপকের বৈবাহিক জীবন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি