বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Fact Check: Bollywood actress Aishwarya Rai did not suffer a road accident

বিনোদন | দুর্ঘটনার কবলে ঐশ্বর্য রাই বচ্চন? অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনা সম্পর্কে কী জানা গেল?

নিজস্ব সংবাদদাতা | ২৬ মার্চ ২০২৫ ০৫ : ১৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বুধের সন্ধ্যায় আচমকাই চিন্তার ভাঁজ পড়ে সিনেপ্রেমীদের কপালে। রাতের দিকে হঠাৎ করেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের গাড়ির পিছনে ধাক্কা মারছে একটি বাস। আর তার পরেই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ওঠে। তবে কি দুর্ঘটনার কবলে পড়লেন ঐশ্বর্য?

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঐশ্বর্যের অতি পরিচিত '৫০৫০' নম্বর বিশিষ্ট সেডানটিকে পিছন থেকে ধাক্কা মারছে একটি লাক্সারি বাস। তবে সেটিকে ধাক্কা না বলে অল্প গুঁতো বলাই ভাল। ভিডিওতে দেখা যায় ঘটনার পরই ঐশ্বর্যের গাড়ি থেকে নেমে আসেন চালক। গাড়িটির বাজারদর প্রায় দেড় কোটি টাকা। তিনি কিছুক্ষণ পরীক্ষা করেন গাড়ির কোনও ক্ষতি হয়েছে কি না। দেখা যায় বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির। ততক্ষণে আশপাশে ভিড় জমে গিয়েছে। অবশেষে গাড়ি পরীক্ষা করার পর দ্রুত ঘটনাস্থল থেকে বেরিয়ে যায় ঐশ্বর্যের গাড়ি। রাস্তা কিছুটা খালি হলে বেরিয়ে যায় বাসটিও। গোটা ভিডিওতে অভিনেত্রীকে একবারও দেখা যায়নি। আর সেই জন্যই চিন্তায় পড়ে যান ভক্তদের একাংশ। অভিনেত্রী আদৌ ঠিক আছেন কি না তা নিয়ে নেটমাধ্যমে নানান ধরনের কথোপকথন শুরু হয়। ঐশ্বর্য কি কোনও চোট পেয়েছেন?

এক কথায় উত্তর- না, মুম্বইয়ে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে আদৌ ছিলেন না অভিনেত্রী। পুরোটাই গুজব। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। একটি ইংরেজি সংবাদমাধ্যমও একই কথা জানিয়েছে। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ঐশ্বর্যের অনুগামীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া