শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ মার্চ ২০২৫ ০২ : ৪৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নাইট বোলাররা রাজস্থান রয়্যালসকে শান্ত করে রাখল। ২০ ওভারে রাজস্থান করল ৯ উইকেটে ১৫১ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে দেড়শো খুব একটা বড় স্কোর নয়। তবে লড়াই করার মতো রান বটে।
এই পিচে ব্যাট করা কঠিন। স্পিন বোলাররা সাহায্য পেয়েছেন, তা দেখা গিয়েছে কেকেআর বল করার সময়ে। রাজস্থান রয়্যালসও স্পিন মন্ত্রে থামিয়ে রাখতে চাইবেন নাইটদের।
টসের সময়েই বুক কেঁপে যাওয়ার মতো খবর পেয়েছিলেন নাইট সমর্থকরা। শেষ মুহূর্তে সুনীল নারিন ছিটকে গিয়েছেন। পুরোদস্তুর সুস্থ তিনি নন। তাঁর পরিবর্তে নেওয়া হয় মইন আলিকে।
বিশেষজ্ঞরা বলছিলেন, নারিনের অভাব অনুভূত হবে। ধাক্কা খেল কেকেআর। কিন্তু দেখা গেল নারিন না থাকায় সমস্যা বড় আকার ধারণ করেনি।
রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও মইন আলিই নাভিশ্বাস তুলে দেন রাজস্থানের। স্পিনের ছোবলেই রাজস্থান বড় রান তুলতে পারল না। বরুণ চক্রবর্তীও ইনিংসের শেষে বললেন, ''অল্প সময়ের মধ্যে মইন আলি নিজেকে দ্রুত তৈরি করে ফেলেছে।''
বাইশ গজে বল পড়ে ধীরে আসছে। স্পিনের বিরুদ্ধে শট মারা হয়ে যাচ্ছে কঠিন। এমন পরিস্থিতিতে বরুণ ও মইন আলি রাজস্থানের ব্যাটিং অর্ডারে ধস নামান। বৈভব, মইন, বরুণ ও হর্ষিত ২টি করে উইকেট নেন। স্পেন্সার জনসন একটি উইকেট নেন।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। টি-টোয়েন্টি ফরম্যাটে বিপজ্জনক ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি ক্রিজে থাকা মানে দ্রুত রান ওঠা। প্রতিপক্ষের বোলারদের কঠিন পরীক্ষা নেওয়া। সঞ্জু এদিন ব্যর্থ। বৈভব অরোরার ইয়র্কারে ঠকে যাওয়ার আগে করে যান ১৩ রান।
ঘরের মাঠে খেলতে নেমেছেন রিয়ান পরাগ। তিনিই আবার রাজস্থানের ক্যাপ্টেন। তিনটি বিশাল ছক্কা হাঁকিয়ে বিপজ্জনক হয়ে উঠছিলেন রিয়ান। কিন্তু রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর রহস্য ভেদ করতে পারলেন না। মাঠের বাইরে পাঠাতে গিয়ে ধরা পড়লেন কুইন্টন ডি ককের হাতে। রাজস্থানের রান তখন ২ উইকেটে ৬৭। তিনি ফেরার পরই ধস নামে রাজস্থানের ইনিংসে। ২ রান পরেই যশস্বী জয়সওয়াল ঠকে যান মইন আলির বলে। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন। রাজস্থানের রান তখন ৬৯।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৪)এদিন প্রথম একাদশে রাখা হয়। তিনিও ঠকে যান বরুণ চক্রবর্তীর বলে। গতবার কলকাতার হয়ে খেলা নীতীশ রানাও (৮) ব্যর্থ। মইন আলির বলে বোল্ড হন তিনি। বৈভব অরোরা ফিরিয়ে দেন শুভম দুবেকে (৯)।
ধ্বংসস্তূপের মধ্যে রাজস্থানের ইনিংস সামাল দেওয়ার কাজ করেন ধ্রুব জুড়েল (৩৩)। হর্ষিত রানাকে আক্রমণ করতে গিয়ে ফুলটস বল টেনে আনলেন স্টাম্পে।
হেটমায়ার ঝড় তুলতে পারলেন না। হর্ষিত রানাই ফেরালেন তাঁকে। জোফ্রা আর্চার দ্রুত কিছু রান তোলেন। শেষমেশ রাজস্থান করল ৯ উইকেটে ১৫১ রান। এই উইকেটে দুশোর বেশি রান উঠবে না। তবে ১৬০-১৭০ রান হতেই পারে। সেই নিরিখে বিচার করলে রাজস্থান কিন্তু ১০-২০ রান কমই করল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি