শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ মার্চ ২০২৫ ০১ : ৩৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে তাঁর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ।
বুধবার এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করতে কার্যত বাধ্য হয় ভারত।
ম্যাচের শুরু থেকেই ভারতের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। প্রথমার্ধে দুই দলের কেউই তেমন কোনও আধিপত্য বিস্তার করতে পারেনি বা ধারাবাহিক ভাবে চাপ সৃষ্টি করতে পারেনি।
বিরতির পর খেলায় তীব্রতা ও আক্রমণের গতি বাড়ালেও ভারতের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে এবং বাংলাদেশের দুর্ভেদ্য রক্ষণ তাদের বারবার হতাশ করে।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোচ মানোলো মার্কেজ তার হতাশা লুকিয়ে রাখেননি। বলেন "কিছু বলার নেই। আমরা ভাগ্যবান যে প্রথমার্ধে একটিও গোল খাইনি। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছিল, তবে তখনও খুব খারাপ খেলেছি। সত্যি বলতে, এটি আমার ফুটবল জীবনের সবচেয়ে কঠিন সাংবাদিক সম্মেলন। কারণ, আমি এখন যা ভাবছি সব বলতে চাই না। আমরা খুবই বাজে খেলেছি, এটুকুই বলব।"
মার্কেজ শুধুমাত্র গোল করতে না পারায় ক্ষুব্ধ নন, বরং তিনি দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, "আমি জানি, ম্যাচটা শুরু হয়েছিল একটা ব্যাক পাস দিয়ে। গোলকিপার বলটা একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু স্ট্রাইকার গোলকিপারকে অতিক্রম করেও বল বাইরে মারে। এটা অভিজ্ঞতার বিষয় নয়, বরং খেলার মধ্যে ঢোকার পদ্ধতির ব্যাপার। আজ শুধু গোলকিপার নয়, প্রায় প্রত্যেক খেলোয়াড় একই ভাবে খেলেছে।"
হতাশাজনক ফলাফলের পরও মার্কেজ স্বীকার করেন যে অন্তত এক পয়েন্ট পাওয়া কিছুটা হলেও স্বস্তির ব্যাপার হতে পারে। এই নিয়ে তিনি বলেন, "খুব বাজে ম্যাচ হয়েছে। কিন্তু আমরা অন্তত এক পয়েন্ট পেয়েছি, হয়তো এটাই সবচেয়ে ভাল দিক। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না।"
দলের চোট সমস্যা কোনও অজুহাত হতে পারে না বলে মনে করেন মার্কেজ। বলেন, "অজুহাত দেওয়া সহজ, কারণ অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নেই—তারা সবার চোট। কিন্তু আমরা এই অজুহাত দিতে পারি না। কারণ, এটাই বাস্তব। দ্বিতীয়ত, আমাদের সব সময় উন্নতি করতে হবে। ভাল ফুটবল খেললেও আমাদের রক্ষণ, আক্রমণ, ট্রানজিশন, এবং সার্বিক খেলার মান উন্নত করতে হবে। আজ আমাদের দিন ছিল না। তবে সামনে আমাদের নতুন সুযোগ আসবে এবং আমরা দ্বিতীয় রাউন্ড থেকে নতুনভাবে শুরু করব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি