রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: রশ্মিকার ছবিবিকৃতি কাণ্ডে ধৃত ৪।। ছবি হিট, আনন্দে নতুন প্রেমে তৃপ্তি দিমরি?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২০ ডিসেম্বর ২০২৩ ১২ : ২৭
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

তদন্ত চলছে
রশ্মিকা মন্দানাকে নিয়ে ঘটনার শুরু। আচমকাই তাঁর ছবি বিকৃত করে ভিডিও আকারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া-সহ একাধিক নায়িকার সঙ্গে এই অনৈতিক কাণ্ড ঘটেছে। বুধবার জানানো হয়েছে, রশ্মিকার ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। যদিও মূল ষড়যন্ত্রকারীকে এখনও সনাক্ত করা যায়নি। দিল্লি মানবাধিকার কমিশন থেকে নির্দেশ পাওয়ার পর ১০ নভেম্বর দিল্লি পুলিশ একাধিক ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করে।

হেলদোল নেই!
ছবি ব্লকবাস্টার হোক বা ব্যর্থ, কোনই হেলদোল হয় সলমন খান, অজয় দেবগনের। এমনটাই দাবি পরিচালক রোহিত শেট্টি। ‘কফি উইথ করণ’-এর নতুন শো-তে এসে দাবি তাঁর। জানিয়েছেন, ছবি হিট হলে ওঁরা নিজেদের ভ্যানিটি ভ্যানে বসে থাকেন। নিজের মতো করে উপভোগ করেন। ছবি ফ্লপ করলেও একই ঘটনা! ভাল-মন্দ নিয়ে নাকি কোনও তাপ-উত্তাপই নেই তাঁদের।

৩টি নতুন ছবির ঘোষণা
‘কবীর সিং’-এর পরে ‘অ্যানিমেল’ও ব্লকবাস্টার। আনন্দে মেঘমুলুকে ভাসছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। খবর, সেই আনন্দেই নাকি একসঙ্গে ৩টি ছবির কথা ঘোষণা করেছেন। তিনটি ছবিতে তিন সুপারস্টারদের নিয়ে কাজ করবেন বলে শোনা গিয়েছে। তাঁরা যথাক্রমে প্রভাস, অল্লু অর্জুন, রণবীর কাপুর।

আনন্দে নতুন প্রেম?
২০২২-এ বিচ্ছেদ। অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে সম্পর্ক শেষ তৃপ্তি দিমরির। সদ্য তাঁর নতুন ছবি "অ্যানিমেল" সুপারহিট। তারই মধ্যে নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন! বলিউডে গুঞ্জন, ছবির সাফল্যেই নাকি আনন্দের চোটে আবারও প্রেমে পড়েছেন তিনি। কানাঘুষো, এবার তাঁর প্রেমিক এক ব্যবসায়ী। নাম স্যাম মার্চেন্ট। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি তিনি।

অভিযোগ খারিজের আবেদন
‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আদতে কোনও যোগ নেই জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রতারক তাঁকে মিথ্যে কথায় ভুলিয়ে ফাঁদে ফেলেছে। তার ২০০ কোটির প্রতারণার সঙ্গে কোনও ভাবে যুক্ত নন নায়িকা। কোনও দিন দেশের বাইরে অর্থ পাচারের কাজেও সহযোগিতা করেননি। তাই তাঁকে এবার মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। বছরশেষে এমনই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দরবারে জ্যাকলিনের আইনজীবী। নায়িকা কি সুবিচার পাবেন? খবর, আবেদনপত্র পড়ে দেখেছে উচ্চ আদালত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া