বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Swastika Mukherjee opens up about Past Relationships and says her daughter still blames her for Breakup with Jeet

বিনোদন | জিতের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আজও আমার মেয়ে আমাকেই দায়ী করে: স্বস্তিকা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৬ মার্চ ২০২৫ ০০ : ৪২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: স্বস্তিকা এমন এক অভিনেত্রী, তার থেকেও বড় কথা এমন এক মানুষ যিনি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন। এ কথা জানেন তাঁর পরিচিত সকলেই। এমনকি, সম্পর্কের ব্যাপারেও খোলাখুলি কথা বলেন তিনি। কখনও জিৎ, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও সৃজিত মুখোপাধ্যায়, কখনও বা সুমন মুখোপাধ্যায়— বিভিন্ন সময়ে স্বস্তিকার সঙ্গে এই ব্যক্তিদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জনতামহলে। স্বস্তিকা বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা,স্পষ্ট কথা বলতেই ভালবাসেন। এবার সর্বভারতীয় স্তরের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যেমন জিতের সঙ্গে এক সময়ে তাঁর প্রেম নিয়ে খুল্লম খুল্লা কথা বললেন। আরও জানালেন, জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আজও তাঁর মেয়ে তাঁকেই দায়ী করে! 

 

সাক্ষাৎকারে স্বস্তিকা জানালেন জীবনে মোট ৬টা সম্পর্কে জড়িয়েছেন তিনি। যাকে বলে টানটান, পোক্ত প্রেম। তবে সম্পর্কের সংখ্যা ৬টা হলেও স্বস্তিকার কাছে তা ৬০০০-এর মতো! হাসতে হাসতে নিজেই তা জানলেন অভিনেত্রী। পাশাপাশি আরও বলেন – “৬টা সম্পর্ক মানে...সংখ্যার দিক থেকে এটা কিছুই নয়। আমার তো খুব ইচ্ছে বয়স ৫০-এর কোঠা ছুঁয়ে ফেলার আগে একগুচ্ছ প্রেম করে নেব।” এরপরেই ওঠে জিতের প্রসঙ্গ। 

 

নিজের অতিপরিচিত চেনা ছন্দে স্বস্তিকা বলে ওঠেন, “জিতের সঙ্গে সম্পর্কটা ছয় বছর ছিল। অনেকটা সময়। আমার মেয়ে ওঁর খুব কাছের ছিল। এখনও আমার মেয়ে আমাকেই দোষারোপ করে, দায়ী করে  জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ব্যাপারে! আমাকে বলে, “তুমি, তুমিই দায়ী এই সম্পর্কটা পরিণতি না পাওয়ার ব্যাপারে। উফ, এত সুন্দর দেখতে একটা মানুষ...” বলতে বলতে জোর গলায় হেসে ওঠেন অভিনেত্রী। 

 

আরও বলেন, “আমার বোন ও মা-ও বরাবর জিতের পক্ষেই ছিলেন। এরপর জিৎ যখন বিয়ে করে, অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। মা এবং বোন গিয়েছিল। তারপর...ফিরে এসে ওরা আবেগে কান্নাকাটি করা শুরু করেছিল, দেখে আমি তো অবাক। খানিক অবাক হয়েই বলে উঠেছিলাম, আরে, এসব আবার কোন নাটক শুরু করলে তোমরা?”


প্রসঙ্গত, গত বছর জিতের জন্মদিনের রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন স্বস্তিকা। সেই পোস্টেও খোলামেলা ইঙ্গিতে জানিয়েছিলেলেন, একটা সময় জিতের সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া