বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | কী করে সমাজমাধ্যমে এত বিখ্যাত ওরি? নেটপ্রভাবীর জনপ্রিয় হওয়ার পিছনে কীভাবে হাত রয়েছে ‘মহব্বতেঁ’ খ্যাত নায়িকার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মার্চ ২০২৫ ২৩ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  বলি তারকাদের সঙ্গে প্রায়ই দেখা যায় ওরিকে। কিন্তু তিনি ঠিক কী করেন, তা এখনও কারও কাছে স্পষ্ট নয়। ‘মহব্বতেঁ’ ছবিখ্যাত অভিনেত্রী কিম শর্মা বহু বছর ধরে পর্দায় না এলেও, ওই একটি ছবির জন্যই দর্শকের মনে রয়ে গিয়েছেন তিনি।  সম্প্রতি ওরহান আওয়াত্রামানি ওরফে নেটপ্রভাবী ওরিকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, ওরি যে সমাজমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় হয়েছেন, তার পিছনে হাত রয়েছে তাঁর! সহজ কথায়, ওরির সমাজমাধ্যম সামলানোর দায়িত্বে রয়েছে কিমের উপরেই।  প্রাক্তন এই বলি-অভিনেত্রীর মতে, সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে ওরি “সবচেয়ে সফল সামাজিক পরীক্ষা!” 

 

ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কিম বলেন, “আমরা ওরিকে নিয়ে খুব একটা প্রশ্নের উত্তর দিই না। তবে আমি বলব, ও এই সময়ের অন্যতম সফল সামাজিক পরীক্ষা। ওরি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, সুপরিকল্পিত এবং লক্ষ্যনিষ্ঠ। তার উপর ও নতুন প্রজন্মের প্রতিনিধি। ইতিমধ্যেই ও একটা ‘এলিভেটেড’ জেনারেশনের ‘সুপার এলিভেটেড’ প্রতিনিধি। এক কথায়, ও ‘প্লাস প্লাস’।”

 

ওরির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কিম আরও জানান, “আমাদের বন্ধুত্ব-ও কিন্তু  খুব স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই একসঙ্গে কাজ করার।” তিনি আরও বলেন, “ ওরিকে নিয়ে আমাদের লক্ষ্য কখনই সাময়িক ভাইরাল করা  ছিল না। বরং আমরা চেয়েছিলাম সমাজমাধ্যমে ওরির দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী উপস্থিতি গড়ে তুলতে। যাতে নাম বললেই মানুষ ওকে চিনতে পারেন। আর আজ ঠিক তাই-ই হয়েছে।”

 

বৈষ্ণোদেবী মন্দিরের পথে কাটরায় মদ্যপান করে বিপাকে পড়েছেন ওরি তথা ওরহান অবাত্রামণি। মন্দিরের আশপাশের এলাকায় মদ্যপান করা বা আমিষ খাওয়া নিষিদ্ধ। কিন্তু কাটরার এক হোটেলে সাত বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন ওরি, যার জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে তাঁর ভিত্তিতে। দিন কয়েক আগের ঘটনায় ওরি ও তাঁর সাত বন্ধুকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া