মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মার্চ ২০২৫ ২৩ : ২৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল সুজিত সরকার পরিচালিত ছবি সর্দার উধম। এই বায়োপিকে স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিংহর চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন ভিকি কৌশল। তবে জানেন কি ভিকি নয়, 'সর্দার উধম' হিসাবে সুজিত সরকারের প্রথম পছন্দ ছিল অন্য এক জনপ্রিয় বলি-তারকা। এ কথা আর কেউ নয়, এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছিলেন সুজিত।
সম্প্রতি সুজিত সরকার জানিয়েছেন, ‘সর্দার উধম’-এর চরিত্রের জন্য প্রথমে ইরফান খানকে ভাবা হয়েছিল। তবে ইরফানের শরীরে বাসা বাঁধে মারণরোগ। ভীষণ অসুস্থ হয়ে পড়েন ইরফান। ফলে, সুজিতের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তিনি আরও জানান, প্রবল অসুস্থ থাকার সময়ও ইরফান তাকে উৎসাহ দিয়েছিলেন এই ছবি তৈরির জন্য, যা শেষ পর্যন্ত ভিকি কৌশলকে নিয়ে সম্পন্ন হয়।
'পিকু'র পরিচালকের কথায়, “ইরফান-কেই বাছাই করা হয়েছিল ‘সর্দার উধম’-এর মূল চরিত্রের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়নি। এরপর আমি ছবিটি বন্ধ করে দেওয়ার কথাও ভেবেছিলাম। ইরফানের সঙ্গে গিয়ে দেখা করলাম। বলেছিলাম, নিজের সিদ্ধান্তের কথা। ও বলল, ‘দাদা, প্লিজ বন্ধ করো না। এটা তোমার ড্রিম প্রজেক্ট, তোমাকে করতেই হবে।’ আর ঠিক সেখান থেকেই ভিকি কৌশলের যাত্রা শুরু হয়। তবে, ইরফানকে আমি ভীষণ মিস করেছি।”
পরিচালক আরও জানান, ইরফান সবসময় তাঁর সিনেমার অন্যতম অনুপ্রেরণা ছিলেন। “আমার প্রত্যেকটা ছবির চরিত্রের জায়গায় আমি ইরফান-কেই দেখি। ভিকি কিছুটা হলেও সেই জায়গার কাছাকাছি পৌঁছেছিল। দারুণ কাজ করেছে ‘সর্দার উধম’-এ,' বলে প্রশংসা করেন তিনি।ইরফানের প্রতি ভালবাসা ও শূন্যতার অনুভূতি প্রকাশ করে সুজিত বলেন, “ইরফান শুধু একজন দুরন্ত অভিনেতা-ই ছিলেন না, পাশাপাশি আমার আমার ঘনিষ্ঠ বন্ধু-ও ছিলেন। ওর চলে যাওয়ায় এক বিশাল শূন্যতা অনুভব করি।”
এই সম্পর্কের রেশ টেনেই সুজিত ইরফানের ছেলে বাবিল খানকেও তাঁর পরবর্তী ছবি ‘দ্য উমেশ ক্রনিকলস’-এ কাস্ট করেছেন। এই ছবিতে অতিথি চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চনও। সুজিত জানান, “ইরফানের ছেলেকে আমাদের ছবির জন্য কাস্ট করেছি, এবং সে এখন আমাদের সঙ্গেই কাজ করছে।”
সত্যিই, ইরফানের স্মৃতি আজও জীবন্ত তাঁর কাছের মানুষদের হৃদয়ে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি