শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ মার্চ ২০২৫ ২২ : ৪৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা। কিন্তু দিল্লি ক্যাপিটালস হতে পারল না গুজরাট টাইটান্স। মঙ্গলবার পাঞ্জাব কিংসের কাছে ১১ রানে হার শুভমন গিলের দলের। ঘরের মাঠে হার দিয়ে শুরু গুজরাটের। আপ্রাণ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না সাই সুদর্শন, জস বাটলাররা। নতুন দলের দায়িত্ব নিয়েই জয় দিয়ে শুরু করলেন আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ২৪৩ রান করে পাঞ্জাব কিংস। বিধ্বংসী ৯৭ রানে অপরাজিত শ্রেয়স। রিকি পন্টিং-শ্রেয়স আইয়ার জুটিতে খোল-নলচে বদলে গিয়েছে পাঞ্জাবের। আগাগোড়াই আগ্রাসন। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে পুনর্জন্ম পাঞ্জাবের।
সেই ম্যাচেই গুজরাট অধিনায়ক শুভমান গিলের সিদ্ধান্ত অবাক করে দেয় সবাইকে। প্রথম একাদশে গিল রাখেননি ওয়াশিংটন সুন্দরকে। তাঁর অলরাউন্ড দক্ষতা দলের কাজে লাগে। অথচ তাঁকেই ডাগ আউটে রেখে দল সাজান শুভমান গিল।
How Sundar sneaks into the best 15 of India but doesn't get a place in any IPL XI when 10 teams exist is a mystery
— Pushkar (@Musafirr_hu_yar) March 25, 2025
গিলের এই সিদ্ধান্ত নিয়ে চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। ওয়াশিংটন সুন্দর কেন প্রথম একাদশে জায়গা পেলেন না তা দেখে হতবাক এক ক্রিকেটভক্ত লেখেন, ''যে সুন্দর ভারতের সেরা ১৫ দলে ঢুকতে পারে, সে আইপিএলের প্রথম একাদশে ঢুকতে পারে না? দশ দলের টুর্নামেন্ট অথচ প্রথম একাদশে না থাকা রহস্যের।''
সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তি এই মন্তব্য করেছিলেন, তাঁর নাম পুষ্কর। এই প্রশ্নের উত্তর দেন আরেক সুন্দর। তিনি গুগলের সিইও সুন্দর পিচাই। সেই ভক্তের পোস্টের জবাবে লিখলেন, ''আমিও অবাক হয়ে যাচ্ছি।''
তাঁর পোস্টে জবাব দিয়েছেন গুগলের সিইও, এই দেখে পুষ্কর চাকরি চেয়ে বসলেন সুন্দর পিচাইয়ের কাছ থেকে। লিখলেন, ''স্যর গুগলে আমাকে একটা চাকরি দিন।''
সুন্দর পিচাই আর কোনও জবাব অবশ্য দেননি।
I have been wondering this too:)
— Sundar Pichai (@sundarpichai) March 25, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি