বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Betrayed by family Priyanka Sarkar starrer Lojja 2 returns with a darker twist

বিনোদন | পরিবার-ই এবার শত্রু! জয়ার আরও তীব্র লড়াইয়ের গল্প নিয়ে কবে ফিরছে ‘লজ্জা ২’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মার্চ ২০২৫ ২২ : ২৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: গত ফেব্রুয়ারিতে একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা করেছিল এসভিএফ এবং হইচই । চলতি বছরে ইন্ডাস্ট্রিতে তিন দশক সম্পূর্ণ করল এসভিএফ। তাই এ বারে তাদের নতুন ঘোষণাতেও উপস্থিত ছিল একাধিক চমক। ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ এবং হইচই-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা প্রকাশ্যে এসেছিল। তারই মধ্যে ছিল অদিতি রায় পরিচালিত ‘লজ্জা ২’।

 

 

প্রথম সিজনের অভূতপূর্ব সাফল্যের পর আসছে ‘লজ্জা’র দ্বিতীয় সিজন। যেখানে থাকবে আরও গভীর ও ভাবনায় নাড়া দেওয়া কাহিনি। সম্প্রতি, হইচই প্রকাশ করল 'লজ্জা'র আনুষ্ঠানিক ঘোষণা ভিডিও, যা দর্শকদের জন্য নতুন এক টানটান গল্পের ইঙ্গিত দিচ্ছে। এবারও সিরিজের কেন্দ্রে জয়া, যার ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এবারেও আরও এক ভয়াবহ ও একাকী লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তিনি।

 

এবং ঘোষণার ভিডিওতেই চমক! ‘লজ্জা ২’-র এই ভিডিওতে দেখা যাচ্ছে জয়ার একমাত্র ভরসার জায়গা তার পরিবার-ই এবার তার বিরুদ্ধে! মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে জয়াকে। যখন চারদিক থেকে তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তখন জয়া সম্পূর্ণ একা হয়ে পড়েছে—পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ‘লজ্জা ২’ এবার পারিবারিক সম্পর্কের চেনা ছক ভেঙে দেখাবে কীভাবে শুধু কথার আঘাত নয়, বরং কাজের মাধ্যমেও কাউকে আহত ও একঘরে করে দেওয়া যায়।

 

প্রিক্যুয়েলের মতোই ‘লজ্জা ২’-ও বাস্তবধর্মী ও শক্তিশালী গল্প বলার মাধ্যমে সমাজের না বলা সত্যকে তুলে ধরবে। মৌখিক নির্যাতন ও সামাজিক বিচ্ছিন্নতার মতো জ্বলন্ত বিষয়গুলোকে নতুনভাবে ব্যাখ্যা করবে এই সিজন। আগামী ১১ এপ্রিল হইচই-তে মুক্তি পাবে ‘লজ্জা ২’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া