শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ মার্চ ২০২৫ ২২ : ১৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নতুন দলের দায়িত্ব নিয়েই জয় দিয়ে শুরু করলেন আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিধ্বংসী ৯৭ রানে অপরাজিত থেকে যান শ্রেয়স। তিন রানের জন্য সেঞ্চুরি পাননি।
ইনিংসের শেষ ওভারে শশাঙ্ক সিং পাঁচ-পাঁচটি বাউন্ডারি মারেন মহম্মদ সিরাজকে। তার ফলে শ্রেয়স আইয়ার ব্যাট করার সুযোগ পাননি। ৪২ বলে ৯৭ রানেই তিনি অপরাজিত থেকে যান। কিন্তু তিনি এতটাই আত্মবিশ্বাসী যে ধীর স্থির শ্রেয়স আইয়ার বলে দেন, ''পরের ম্যাচে আমি সেঞ্চুরি পাব।''
শেষ ওভার শুরুর আগে শ্রেয়স কী বলেছিলেন, তা জানান শশাঙ্ক, ''প্রথম বলেই শ্রেয়স আমাকে বলেছিল, আমার সেঞ্চুরির কথা ভেবো না। শুধু তোমার শট খেলো, ভালভাবে শেষ করো।''
শ্রেয়স আইয়ার ও শশাঙ্কের পার্টনারশিপে পাঞ্জাব করে ৫ উইকেটে ২৪৩ রান। গুজরাট মরিয়া চেষ্টা করেও পৌঁছতে পারেনি লক্ষ্যমাত্রায়। ২৩২ রানে থেমে যেতে হয়।
১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। সেই ম্যাচে ফের দেখা যেতে পারে শ্রেয়স ঝড়। গুজরাটের বিরুদ্ধে শতরান না পাওয়ায় তিনি পরের ম্যাচে সেঞ্চুরি করতে মুখিয়ে রয়েছেন।
লখনউ প্রথম ম্যাচ হেরে গিয়েছে। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে তাকবে তারা। শ্রেয়স-পন্থের লড়াই দেখার মতোই হবে বলে মনে করছেন ক্রিকেটভক্তরা। রিকি পন্টিং-শ্রেয়স আইয়ার জুটিতে খোল-নলচে বদলে গিয়েছে পাঞ্জাবের। আগাগোড়াই আগ্রাসন। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে পুনর্জন্ম পাঞ্জাবের।
কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করা সত্ত্বেও রাখা হয়নি শ্রেয়স আইয়ারকে। কেকেআর যে ভুল করেছে, তা প্রমাণ করার তাগিদ রয়েছে শ্রেয়স আইয়ারের। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেরার পরেও বলেছিলেন, কেকেআর তাঁর সঙ্গে ঠিক কাজ করেনি। এর জন্য প্রস্তুত ছিলেন না তিনি। সেই শ্রেয়স আইয়ারের ব্যাট যে এবার চলবে, তার ইঙ্গিত পাওয়া গেল প্রথম ম্যাচেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি