শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Deepika Padukone reveals Ranveer Singh changes every six months

বিনোদন | দাম্পত্য সুখ বজায় রাখতে ৬ মাস অন্তর কী করেন রণবীর? দীপিকার খোলামেলা জবাবে চোখ কপালে উঠবে!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ মার্চ ২০২৫ ২০ : ০৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর সিং-দীপিকা পাড়ুকোন।  দীপিকার প্রতি প্রেমে খামতি নেই রণবীরের। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’-র সেটে দু’জনের আলাপ। তার পর সেই আলাপ থেকে বন্ধুত্ব। ক্রমে বন্ধুত্ব থেকে প্রেম। বিয়ের পর ছয় বছর কেটে গেলেও সেই প্রেম এখনও অমলিন। স্ত্রী দীপিকার প্রতি ভালবাসার প্রর্দশন করতে কখনও কার্পণ্য করেন না অভিনেতা। দীপিকার উপস্থিতি কিংবা অনুপস্থিতি, সব সময় স্ত্রীর প্রশংসা রণবীরের কণ্ঠে। নিজেদের সুখী গৃহকোণের রহস্যের চাবিকাঠি একবার সর্বসমক্ষে ফাঁস করেছিলেন দীপিকা! 

 

দীপিকা জানিয়েছিলেন, তাঁর এবং রণবীরের সম্পর্ক-দাম্পত্য একটু আলাদা। অভিনেত্রীর কথা থেকেই জানা যায়, প্রতি ছয় মাস অন্তর নিজের ভোল সম্পূর্ণ বদলে ফেলেন রণবীর। লুক, সাজপোশাক সমস্ত কিছু!  এবং সে কারণেই ‘বোর’ হন না দীপিকা –“প্রতি ৬ মাস অন্তর নিজেকে আগাপাশতলা বদলে ফেলে ও। পোশাক, চুল-দাড়ির স্টাইল, গাড়ি এমনকী সুগন্ধী পর্যন্ত বদলে ফেলে।”  এরপর নিজের মন্তব্যের স্বপক্ষে একটি ঘটনার-ও উদাহরণ দেন ‘কল্কি ২৮৯৮ এডি’র নায়িকা। “তখন ‘৮৩’ ছবির শুটিং শেষ হয়েছে সদ্য। শুটিংয়ের শেষদিনের রাতে রণবীরের সঙ্গে ভিডিও কলে কথা হল অনেকক্ষণ। শুভরাত্রিট জানিয়ে ঘুমোতে গেলাম। পরদিন ওর ফ্লাইট ছিল। বিমানবন্দরে পৌঁছে ফের ভিডিও কল করল। ওম্মা! দেখি এ যেন অন্য রণবীর। চমকে উঠেছিলাম। গতকাল রাতেই দেখেছিলাম ‘৮৩’র লুক আর এদিন দেখলাম ‘সিম্বা’র লুক! চমকে গিয়েছিলাম। ধাতস্ত হতে দিন দুয়েক সময় লেগেছিল আমার। তবে এটাই মজা যে একঘেঁয়ে বোধ করি না রণবীরের সঙ্গে।” 

 


প্রসঙ্গত, এই মুহূর্তে মেয়ে দুয়াকে নিয়ে ব্যস্ত তাঁরা। কাজ করার ফাঁকে ফাঁকে মেয়েকে নিয়েই মজে আছেন দম্পতি। দুয়ার আগমনে যে জীবন বদলে গিয়েছে দীপিকার, অভিনেত্রী নিজেই সেই আভাস দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া