শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ছন্নছাড়া ফুটবল, এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে বাংলাদেশের সঙ্গে ড্র সুনীলদের

Sampurna Chakraborty | ২৫ মার্চ ২০২৫ ০২ : ৪৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচ জিতলেও, এএফসি  এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে বাংলাদেশের কাছে আটকে গেল ভারত। মঙ্গলবার ভারত-বাংলাদেশ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল মানোলো মার্কুয়েজের দলের। সুনীল ছেত্রীকে প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি। তারমধ্যে গোটা ম্যাচে যে কয়েকটা সুযোগ তৈরি হয়েছিল, সেটা কাজে লাগাতে পারেনি সুনীল, ফারুকরা। ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ব্লু টাইগার্সরা। হেরেও মাঠ ছাড়তে পারত ভারতীয় দল।‌ কিন্তু শেষদিকে মানোলোর দলকে বাঁচান বিশাল কাইথ। ফিফা তালিকায় অনেক নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধে কোনওক্রমে ড্র করল ভারত। তবে প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীদের বিরুদ্ধে এদিন যথেষ্ট চাপের মুখে পড়ে সুনীলরা। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারেনি ভারত। ২০০৩ সালে শেষবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে ব্লু টাইগারদের জয়জয়কার। কিন্তু এদিন ভারতীয় দলকে চেনা যায়নি। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ পয়েন্ট খোয়াল। 

ব়্যাঙ্কিংয়ে, ধারে-ভারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকলেও এদিন প্রায় সমান টক্কর দেয় বাংলাদেশ। শুরুতেই বিশালের জোড়া ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ওপার বাংলার দল। তারমধ্যে একবার পরিত্রতার ভূমিকা পালন করেন শুভাশিস বসু। প্রথমার্ধে ভারতের সুযোগ কম। প্রথম সুযোগ ৩০ মিনিটে। লিস্টনের ক্রস থেকে উদান্তর হেড প্রতিহত হয়। ফিরতি বলে গোল করতে পারেননি ফারুক। বাংলাদেশের সেরা সুযোগ ৪১ মিনিটে। প্রিমিয়ার লিগে খেলা হামজার ক্রস থেকে জনি গোলে ঠেলার আগেই বাঁচান বিশাল। বিরতিতে গোলশূন্য ছিল। 
দ্বিতীয়ার্ধে অনেকটাই খোলস ছেড়ে বেরোয় ভারত। মূলত দুই উইং দিয়েই আক্রমণ তৈরি হয়। বিরতির পর চোখে পড়ে সুনীলকে। কয়েকটা সুযোগও পান। কিন্তু কাজে লাগাতে পারেননি। শেষদিকে আক্রমণ বাড়ায় ভারত। ৮৩ মিনিটে গোল মিস সুনীলের। বাইরে হেড করেন। এই ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন সুনীল। ন'মাস পরে মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নেমেই গোল পেয়েছিলেন। এদিনও তাঁকে কেন্দ্র করেই জয়ের স্বপ্ন দেখছিলেন মানোলো। কিন্তু ঘরের মাঠে পয়েন্ট নষ্ট কিছুটা হলেও চাপে ফেলবে ভারতীয় দলকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া