বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Beside Eknath Shinde Kunal Kamra roasts Sudha Murthy s middle class public image

বিনোদন | শিন্ডের পাশাপাশি রেহাই পেলেন না সুধা মূর্তি-ও, তাঁর ‘মেকি সরলতা’ নিয়ে বিস্ফোরক কুণাল!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মার্চ ২০২৫ ০১ : ২৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের বিশিষ্ট কৌতুকশিল্পী হিসাবে জনপ্রিয় তিনি। তিনি, কুণাল কামরা।  তবে অনেকসময় কুণালের বলা কথা কৌতুকরসেই বাঁধা থাকেনি, জন্ম দিয়েছে ধুন্ধুমার বিতর্ককে । এইমুহূর্তে কুণালের বাঁধা 'মজার গান' নিয়ে উত্তাল মায়ানগরী। তবে এই প্রথম বার নয়, এর আগেও বহু বার বিতর্কে জড়িয়েছেন কুণাল। 

 

স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা ফের বিতর্কের কেন্দ্রে! মুম্বইয়ের ‘নয়া ভারত’ শো-তে তাঁর ব্যঙ্গাত্মক পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই শো-তে তিনি রাজ্যসভার সাংসদ ও জনপ্রিয় লেখিকা সুধা মূর্তি এবং তাঁর স্বামী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে তাদের ‘সরল জীবনযাপন’ ও কাজের সংস্কৃতি নিয়ে বিদ্রুপ করেন। এখানেই থামেননি কুণাল! তিনি নারায়ণ মূর্তির সেই বিতর্কিত মন্তব্যকেও ব্যঙ্গ করেন, যেখানে মূর্তি বলেছিলেন, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যুবকদের সপ্তাহে ৭০ ঘণ্টা করে কাজ করা উচিত। কুণাল এক কল্পিত গল্প শোনান, যেখানে সুধা মূর্তি এক কর্পোরেট পোশাক পরিহিত মহিলার তুলনায় কম দামে আম কেনেন। এরপর ব্যঙ্গ করে তিনি বলেন, “আমি আমওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কেন ওই মহিলাকে বেশি দাম দিতে হল? সে বলল, ওই মহিলা এক আন্তর্জাতিক কোম্পানি ইনফোসিস-এ কাজ করেন। এখন বুঝতে পারছেন, কেন নারায়ণ মূর্তি চান যে আপনারা সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করুন?”

 

৪৫ মিনিটের এই শো-তে কামরা সুধা মূর্তির ‘সাদাসিধে’ জীবনযাত্রার ভাবমূর্তি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “যাঁরা ধনী হয়ে যান এবং মধ্যবিত্ত হওয়ার অভিনয় করে, তাঁদের মধ্যে এক মহান মহিলা আছেন, তাঁর নাম সুধা মূর্তি। তিনি সরলতার মূর্তি। তাঁর একটাই দাবি, তিনি খুব সাধারণ। এবং এই সরলতা নিয়ে তিনি ৫০টা বই লিখেছেন! প্রতিটি বইয়ের সারমর্ম একটাই—আমি খুবই সাধারণ।” জানিয়ে রাখা ভাল, কুণালের এই ব্যঙ্গাত্মক মন্তব্যও নেটদুনিয়ায় তুমুল চর্চার বিষয়।

 


সম্প্রতি, নিজের শো-এ বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন কুণাল। মহারাষ্ট্রের রাজনীতিতে কুর্সির লড়াইয়ে একনাথ শিন্দের অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেন।  এরপরেই শুরু হয় বিতর্ক।  এক জায়গায় শিন্দেকে ‘গদ্দার’ বলেও উল্লেখ করা হয়। যদিও সেখানে কোথাও কুণালকে শিন্দের নাম করতে শোনা যায়নি।ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুণালের বিরুদ্ধে সরব হন শিন্দেসেনার কর্মী-সমর্থকেরা।  শিন্দে নিজে এই প্রসঙ্গে বলেন, “আমরা বিদ্রুপ বুঝি। কিন্তু তারও সীমা থাকা দরকার।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া