বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jaya Bachchan s bold move ended Amitabh and  Rekha s alleged Affair

বিনোদন | অমিতাভ-জয়া-রেখার ত্রিকোণ প্রেমের রহস্য: প্রকাশ্যে এল বিস্ফোরক ‘তথ্য’!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ মার্চ ২০২৫ ০০ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অমিতাভ বচ্চন এবং রেখার ব্যক্তিগত জীবনও ছিল যারপরনাই রঙিন। সঙ্গে পাল্লা দিয়ে জুড়ে থাকত বিতর্কও। তাঁদের নিয়ে আজও কম ফিসফাস ছড়িয়ে থাকে না বলিপাড়ায়। বলিউডে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখার ত্রিভুজ প্রেমের গুঞ্জন আজও সমানভাবে আলোচিত। ১৯৭৩ সালে অমিতাভ ও জয়ার চারহাত এক হয়।  এবং কিছু বছর পরেই তাঁদের দুই সন্তান- অভিষেক এবং শ্বেতা জন্মগ্রহণ করেন। তখন অমিতাভ বলিউডের ‘শাহেনশাহ’ হয়ে উঠলেও, রেখার সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। যদিও তাঁরা কখনওই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও এত বছর পরেও এই বিষয়টি বলিউডের অন্যতম রহস্যময় প্রেম কাহিনি হিসেবে রয়ে গিয়েছে।

 


সম্প্রতি, প্রবীণ লেখক ও চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি এক সাক্ষাৎকারে এই সম্পর্ক নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হানিফ জানান, 'দো অঞ্জানে' ছবির শুটিং চলাকালীন অমিতাভ ও রেখার মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। যদিও তিনি জানেন না তাঁদের প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল, তবে তিনি জোর গলায় বলেন, “তাঁরা একে অপরকে ভালোবাসতেন, এটা শতভাগ সত্যি।”

 

একই সাক্ষাৎকারে হানিফ আরও জানান, ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন অমিতাভ গুরুতর আহত হলে জয়া বচ্চন তাঁর পাশে স্তম্ভের মতো দাঁড়ান। স্বামীর সুস্থতার জন্য তিনি নিজের সর্বস্ব দিয়ে লড়ে গিয়েছিলেন। আর এই সময়েই নাকি অমিতাভ বুঝতে পারেন, জয়াই তাঁর জীবনের সত্যিকারের সঙ্গী। এদিকে, এই ঘটনার পর থেকেই অমিতাভ ও রেখার কথিত সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। আর এরকম আবহেই জয়া নাকি এক সাহসী পদক্ষেপ নেন! হানিফ জাভেরির দাবি, একদিন অমিতাভ বাড়ি ছিলেন না। ‘শাহেনশাহ’র অনুপস্থিতিতে তিনি রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান। দুপুরের খাবারের আয়োজন করেন, হাসিমুখে আলাপচারিতা চালান। তবে বিদায় নেওয়ার মুহূর্তে নাকি জয়া রেখার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট বলেন, “অমিতাভ শুধুই আমার। তিনি আমার ছিলেন, এবং চিরকাল আমারই থাকবেন।” এইটুকুই। 

 

আর এই ঘটনার পরপর-ই নাকি অমিতাভ-রেখার সম্পর্কের ইতি ঘটে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া