শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ মার্চ ২০২৫ ২৩ : ১৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে গিয়ে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার।
তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও আরও ৭২ ঘণ্টা তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হবে। বিকেএসপি–র পাশেই রয়েছে ফজিলাতুন্নেছা হাসপাতাল। সেখানেই চিকিৎসাধীন তামিম। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম।
মঙ্গলবার অবশ্য হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে ৪৮–৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলা ছিল শাইন পুকুরের। সেই ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হন তামিম।
হাসপাতালে সোমবারই তামিমের অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। একটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ‘তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন অল্পস্বপ্ল হাঁটছেও। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা সাবধানে থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস লাগতে পারে তামিমের।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে তামিমের ইকো কার্ডিওগ্রাফি করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ‘তামিমের হার্ট সচল রয়েছে। তবে আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। অস্বাভাবিকতা ধরা পড়তেই পারে। তামিমের শারীরিক অবস্থার উন্নতি হলেও আচমকা কিছু হতেই পারে। তাই সাবধান থাকতে হবে। তামিমকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তবে চিকিৎসকরা জানিয়েছেন, গোটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিমের পরিবারের লোকেরাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি