বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিদেশিনীকে বিয়ের দু'মাসের মধ্যেই সুখবর গৌরবের! বাবা হতে চলেছেন পর্দার ‘কৃষ্ণ’

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মার্চ ২০২৫ ২২ : ৩১Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: গত জানুয়ারিতে রাশিয়ান প্রেমিকা চিন্তামণি ডায়ানার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেতা গৌরব মণ্ডল। বৃন্দাবনে দুই পরিবারের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। বিয়ের দু'মাসের মধ্যেই সুখবর দিলেন গৌরব ও চিন্তামণি। বাবা-মা হতে চলেছেন দম্পতি। 

জেসমিনের সঙ্গে বিচ্ছেদের পর টলিউডের সঙ্গেও খানিকটা দূরত্ব বাড়িয়েছিলেন গৌরব। বৃন্দাবনে গিয়ে নিজের জীবনকে নতুন করে আবিষ্কার করেন অভিনেতা। দেখা হয় নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে। সেখান থেকেই শুরু প্রেম পর্ব। বিদেশিনী প্রেমিকার সঙ্গে প্রেম কখনই লুকিয়ে রাখেনি গৌরব। বৃন্দাবনধামেই সংসার পাতেন তাঁরা। সেই সময় সমাজ মাধ্যমে বিয়ের নানা মুহূর্ত ভাগ করে নেন দু'জনেই। 

মঙ্গলবার অন্তঃসত্ত্বা চিন্তামণি নিজের বেবি বাম্প নিয়ে একটি মিষ্টি ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'আজ গৌরবের জন্মদিন। ভগবান কৃষ্ণর থেকে পাওয়া এমন উপহারের চেয়ে আর ভাল কী ই বা হতে পারে, তিনি আমাদের মাঝে একজন বিশেষ মানুষকে নিয়ে আসতে চলেছেন। আর লুকিয়ে রাখা যাবে না। আমরা দু'জনেই দারুণ উত্তেজিত এবং খুশি। তার আসার অপেক্ষায় রয়েছি '। 

বাংলা ছোটপর্দার জগতে একটা সময় অতি পরিচিত মুখ ছিলেন গৌরব মন্ডল। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে শ্রীকৃষ্ণের ভূমিকায় দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু 'নয়নতারা' সিরিয়াল শেষ হওয়ার পর আর সেভাবে তাঁর দেখা মেলেনি। ছোটপর্দা থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন গৌরব। আধ্যাত্মিক যাত্রাপথেই মনের শান্তি খুঁজে নিয়েছেন অভিনেতা। 

অভিনয় জগৎ থেকে দূরে সরে বর্তমানে স্ত্রীকে নিয়ে গুছিয়ে সংসার করছেন গৌরব। টলিউডে তেমনভাবে আর কাজ করতে দেখা যায় না তাকে। বেশিরভাগ সময়ই কাটান বৃন্দাবনে স্ত্রী চিন্তামণির সঙ্গে। এবছরই ভূমিষ্ঠ হবে তাঁদের সন্তান। জীবনে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন গৌরব ও চিন্তামণি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া