শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতীয় দল থেকে বাদ গিয়েছেন, আইপিএলে নামার আগে বোমা ফাটালেন এই তারকা পেসার

Rajat Bose | ২৫ মার্চ ২০২৫ ২০ : ২০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার গাভাসকার ট্রফির পর পরই ভারতীয় দল থেকে ব্রাত্য হয়ে গিয়েছেন মহম্মদ সিরাজ। ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজে সুযোগ পাননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি। ভারতীয় দলে কামব্যাকের জন্য আইপিএলকেই পাখির চোখ করেছেন এই স্পিডস্টার।


আরসিবি সিরাজকে আর রাখেনি। এবার তিনি রয়েছেন গুজরাটে। মঙ্গলবারই আইপিএলে প্রথম ম্যাচ গুজরাটের। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। সিরাজ প্রথম এগারোয় থাকবেন কিনা তা সময় বলবে। তবে অধিনায়ক শুভমান গিলের একরাশ প্রশংসা করেছেন সিরাজ। বলেছেন, ‘‌গিল সবসময় বোলারদের পাশে থাকে।’‌ 


তবে ভারতীয় দলে কামব্যাক করাটা যে তাঁর হাতে নেই এটা জানিয়ে দিয়েছেন সিরাজ। আইপিএলে ভাল পারফরম্যান্স ও ঝুড়ি ঝুড়ি উইকেট নেওয়াই এখন সিরাজের লক্ষ্য। 


এক ইন্টারভিউয়ে সিরাজ বলেছেন, ‘‌দলে নির্বাচিত হওয়াটা আমার হাতে নেই। আমার কাজ উইকেট নেওয়া। দলের জন্য ভাল পারফর্ম করা। আমি নিজের ১০০ শতাংশ দিই। যদি নির্বাচনের কথা ভাবি তাহলে তা খেলায় প্রভাব ফেলবে।’‌


প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে ২০ উইকেট নিয়েছিলেন সিরাজ। তাঁর কথায়, ‘‌২০২২ সালে আইপিএলের ঠিক পরেই ছিল অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ। তখন কিন্তু দলে সুযোগ পাব কিনা তা নিয়ে খুব ভাবতাম। এতে পারফরম্যান্সে প্রভাব পড়েছিল। তারপর বুঝতে পারি যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। এরপর থেকে শুধু নিজের বোলিং নিয়েই ভেবেছি। মাঠে পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারলাম কিনা সেদিকে নজর দিই।’‌ 


এখন প্রচুর পরিশ্রম করছেন সিরাজ। তাঁর কথায়, ‘‌ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। ওটাই তো সব। তাছাড়া শারীরিক দিক থেকেও ফিট আছি।’‌ 


সাত সাতটা বছর সিরাজ খেলেছেন আরসিবিতে। এবার নতুন দল। আরসিবিতে ৮৭ ম্যাচে ৮৩ উইকেট নিয়েছেন। আরসিবির তৃতীয় সেরা বোলার তিনি। সিরাজ থাকাকালীন আরসিবি চারবার প্লে অফে গিয়েছিল। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৩ সাল ছিল তাঁর সেরা। ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। আর ২০২৪ সালে নেন ১৫ উইকেট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া