শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ মার্চ ২০২৫ ১৯ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: তিনি ভক্তের ভগবান। তাঁকে একবার ছোঁয়ার জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্য ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। তাঁর কাছে পৌঁছতে হয়ে ওঠেন অকুতোভয়। যাবতীয় বাধানিষেধ উপেক্ষা করতেও দ্বিতীয়বার ভাবেন না।
শনিবারের ইডেন গার্ডেন্সে তেমনটাই হয়েছিল। ঋতুপর্ণ নামের এক বিরাট-ভক্ত ফেন্সিং টপকে ঢুকে পড়েন মাঠে। তার পর ছুটতে ছুটতে কোহলির পায়ে গিয়ে লুটিয়ে পড়েন।
বিরাট কোহলিকে কিছু একটা বলতে দেখা যায় সেই ভক্তকে। সেদিন কী বলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভক্ত বিরাট?
ঈশ্বরকে ছোঁয়ার মাশুল গুনতে হয়েছে ভক্ত ঋতুপর্ণকে। একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় তাঁকে। সেই ঋতুপর্ণ খবরের ভিতরের খবর বলছেন। কোহলির পা ছোঁয়ার পরে তারকা ক্রিকেটার ঋতুপর্ণের নাম জিজ্ঞাসা করেছিলেন। এমনটাই দাবি বিরাট ভক্তের। কোহলির বিরাট ভক্ত বলেন, ''আমাকে বলেছিলেন তাড়াতাড়ি পালিয়ে যা এখান থেকে।''
ঋতুপর্ণ যখন দৌড়তে দৌড়তে মাঠে ঢুকে কোহলির পায়ে শুয়ে পড়েন, সেই সময়ে নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়েন। সেই নিরাপত্তারক্ষীরা যাতে ঋতুপর্ণকে মারধর না করেন, সেই অনুরোধও করেন বলে দাবি করেন ঋতুপর্ণ। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''বিরাট আমার ভগবান। ওর জন্য আমি সবকিছু করতে পারি।''
সদ্য উচ্চমাধ্যমিক দিয়েছে ঋতুপর্ণ। কোহলির পা ছোঁয়ার পরই নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যান। পুলিশি হেফাজতে রাখা হয় তাঁকে। ভারতীয় ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয় ঋতুপর্ণের বিরুদ্ধে। কিন্তু সেসব নিয়ে চিন্তিত নন বিরাট ভক্ত। ঈশ্বরদর্শন হয়ে গিয়েছে তাঁর। এটাই তাঁর কাছে অনেক বড়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি