শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ মার্চ ২০২৫ ১৯ : ১৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ২৭ কোটির প্লেয়ার। কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে ডাহা ফেল। রানের খাতা খুলতেই পারেননি। দলও হেরে গিয়েছে। কিন্তু ঋষভ পন্থকে এখনই খরচের খাতায় ফেলতে রাজি নন সুনীল গাভাসকার। সানির কথায়, ভুল থেকে শিখবে পন্থ। সানি বলেছেন, ‘ঋষভ বুদ্ধিমান ক্রিকেটার। অধিনায়ক যখন রান পায় তখন কোনও কথা হয় না। রান না পেলেই পারফরম্যান্স এমনকী অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তখন ভেবে দেখতে হবে কোন কোন জায়গায় উন্নতি দরকার।’
সানির বক্তব্য, সবে তো একটা ম্যাচ হল। এখনই গেল গেল রব তোলার কিছু নেই। সানির কথায়, ‘এই বিষয়টা ঋষভও বোঝে। খেলা শেষেও পন্থ এটা বলেছে। এই ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুড়ে দাঁড়াবে। কিন্তু যখন ব্যাটে রান নেই। তখন এই ধরনের প্রশ্ন উঠতে বাধ্য। তবে একটা ম্যাচ সবে হয়েছে। এখনও ১৩ ম্যাচ বাকি। পন্থ বুদ্ধিমান ক্রিকেটার। ব্যাটিং ও অধিনায়কত্বকে ঠিক একটা উচ্চতায় নিয়ে যাবে। আর আমার বিশ্বাস পন্থ সেটা পারবে। সাধারণত একজন অধিনায়ক যখন রান কিংবা উইকেট পায়, এমনিতেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আর এটা দলের বাকি ক্রিকেটারদেরও আত্মবিশ্বাসী করে তোলে। আমি নিশ্চিত পন্থ একবার রান পেয়ে গেলে ওঁর অধিনায়কত্বও নিয়েও কথা বলার জায়গা থাকবে না।’
দিল্লির বিরুদ্ধে পন্থ রান না পেলেও লখনউ তুলেছিল ২০৯। তিন বল বাকি থাকতেই সেই রান তুলে দেয় দিল্লি। সৌজন্যে আশুতোষ শর্মা। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে স্টাম্পিংও মিস করেন পন্থ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি