বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Anamika Saha returns to the Big Screen as a Ghost in  Bhanupriya Bhooter Hotel

বিনোদন | ‘ভূত’ হয়ে বড়পর্দায় ফিরছেন অনামিকা সাহা! কার নির্দেশে নতুন রূপে আসছেন বর্ষীয়ান অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৫ মার্চ ২০২৫ ১৯ : ১৫Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে কিছু দিনের বিরতি নিয়ে ফের বড়পর্দায় ফিরতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। নন্দিতা-শিবপ্রসাদের সংস্থার প্রথম ছবিতেই ‘ভূত’ হয়ে পর্দায় আসতে চলেছেন অনামিকা সাহা। প্রথমবার  প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর সঙ্গে কাজ করছেন তিনি। তা, কোন ছবিতে অভিনয় করছেন এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী? 

 

উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত আগামী ছবি  ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রথমবার ভূতের ছবি প্রযোজনার দায়িত্বে। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।  নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'তেনাদের' নিয়ে এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনামিকা সাহা।  প্রথমবার উইন্ডোজ এর সঙ্গে কাজ, তাই স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে অত্যন্ত উত্তেজিত এবং আশাবাদী এই বর্ষীয়ান অভিনেত্রী। 

 

একের পর এক ছোটপর্দার ধারাবাহিকে কাজ করলেও পছন্দমত চরিত্র না পাওয়ায় আপাতত বিরতি নিয়েছেন অনামিকা সাহা। মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তবে এখন সম্পূর্ণ সুস্থ। জানা গিয়েছে, কেরিয়ারের এই পর্যায়ে বড়পর্দায় কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। অনামিকা সাহার কথায়, “এই ছবিতে আমি একজন সধবা ভূতের চরিত্রে অভিনয় করছি। ছবিতে নিজের লুকটা দারুণ লেগেছে। কেরিয়ারে প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করতে পারব। শিবুর সঙ্গে বহু বছরের আলাপ হলেও কখনও কাজ হয়নি, ইচ্ছে থাকলেও উপায় হয়নি। তবে অবশেষে কাজ করতে পারছি, ভীষণ খুশি আমি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া