শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ মার্চ ২০২৫ ১৯ : ১২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ছক্কা মারায় দক্ষ আশুতোষ শর্মা। কেউ কেউ তাঁকে ছক্কা-মেশিন বলেও আখ্যা দেন। সেই আশুতোষ শর্মা আইপিএলের পৃথিবীতে ফের ছক্কার বৃষ্টি বইয়ে দিলেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এলএসজি-কে হারিয়ে জয়ের স্বাদ পেল দিল্লি। যে ম্যাচ চলে গিয়েছিল লখনউয়ের সাজঘরে, সেই ম্যাচ বের করে আনেন আশুতোষ।
ছক্কা মারায় তাঁর সহজাত দক্ষতা রয়েছে। ব্যাট হাতে নামলেই তিনি মারমুখী ব্যাটিং করেন। তাঁর ছক্কাগুলো আছড়ে পড়ে গ্যালারিতে। আশুতোষের পাওয়ারহিটিংয়ে জোরে দিল্লি ক্যাপিটালস অসম্ভবকে সম্ভব করে ফেলে। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩২টি ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন তিনি।
আশুতোষের জীবন মোটেও সহজ সরল নয়। বরং তাঁর জীবন কণ্টকাকীর্ণ। অধিকাংশ সময়ই খাবার পয়সা থাকত না পকেটে। একবেলা খাবার সংগ্রহের জন্য ক্রিকেটের পাশাপাশি আম্পায়ারিংও করতে হয় আশুতোষকে। জীবন যে কোন দিকে মোড় নেয়, তা কেউ বলতেই পারেন না।
লখনউ বনাম দিল্লি ম্যাচে শেষ হাসি যে তোলা থাকবে দিল্লি ক্যাপিটালসের জন্য, তা কি আগাম কেউ ভেবেছিলেন?
ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমেছিলেন আশুতোষ। দিল্লি তখন ৫ উইকেট ৬৬। ২১০ রান করে ম্যাচ জেতা তখন অসম্ভব বলেই মনে হচ্ছে। অতি বড় দিল্লি ভক্তও মনে করেননি এই ম্যাচ জিতে যাবে। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। কখন কোন দিকে খেলার মোড় বাঁক নেবে, তা কেউই জানেন না।
প্রথম ২০ বলে আশুতোষ করেন ২০ রান। জেতার জন্য ৫ ওভারে দরকার সেই সময়ে ৬২ রান। পরের ১১ বলে পাঁচ-পাঁচটি ছক্কা মেরে ৪৬ রান করেন তিনি। দিল্লিও ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৬৬ রান করে দলকে ম্যাচ জিতিয়ে তবেই শান্ত হন আশুতোষ শর্মা।
মধ্যপ্রদেশের অনামী-অখ্যাত রাতলামে জন্ম আশুতোষের। ক্রিকেটের সেরকম পরিকাঠামো নেই। আট বছর বয়সে শহর ছেড়ে তিনি চলে যান ইন্দোরে। দশ ফুট বাই দশ ফুটের এক কামরায় থাকতেন। খাবারের টাকাও থাকত না তাঁর কাছে। অর্থের জন্য, খাবারের জন্য, আম্পায়ারিং করতেন আশুতোষ।
২০১৮ সালে মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯ সালে মধ্যপ্রদেশের হয়ে ২৩৩ রান করেন। এরপরেও আশুতোষকে দলে নেওয়া হয়নি। এরপর প্রায় চার বছর শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলার সুযোগই পাননি তিনি।
২০২৩ সালে রেলওয়ের হয়ে খেলার সুযোগ পান আশুতোষ। রেলওয়ের হয়ে মুস্তাক আলি ট্রফিতে ১১ বলে পঞ্চাশ করেন। টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েন তিনি। ওই ইনিংসের পরে তাঁর উপরে আলো ছড়িয়ে পড়ে। নজরে পড়ে যান পাঞ্জাব কিংসের। ২০ লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাব দলে নেয় তাঁকে।
২০২৪ সালের আইপিএলে ৯ ইনিংসে ১৮৯ রান করেন। আশুতোষের ব্যাটিং নজরে পড়ে যায় সবার। ৩ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে দিল্লি দলে নেয় আশুতোষকে। প্রথম ম্যাচেই দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেন আশুতোষই। পরের ম্যাচগুলোয় গোটা দেশের ক্রিকেটভক্তরা যে আশুতোষের দিকেই তাকিয়ে থাকবে, তা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি