বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Spring Blooms at Salt Lake s GD Block: Pousali Banerjee brings joy with her melodious rendition

বিনোদন | পৌষালীর গানে রঙিন হয়ে বসন্ত উৎসবে মাতল সল্টলেকের জিডি ব্লক 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৫ ০৩ : ৪৩Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বসন্ত উৎসব পার হয়ে গেলেও বসন্তের ছোঁয়া এখনও লেগে রয়েছে সল্টলেকে জিডি ব্লকের সদস্যদের মনে। আর সেই বসন্ত উৎসবকে উপলক্ষ করে রবি ঠাকুরের ছন্দে মাতিয়ে তুলল জিডি ব্লকের সদস্যরা তথা নাগরিকবৃন্দরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার অনীশ সরকার-সহ বিভিন্ন বিদ্বজনেরা। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গায়িকা হিসাবে উপস্থিত ছিলেন পৌষালী ব্যানার্জি। 

 

গতকাল রবিবার ২৩ মার্চ সল্টলেক জিডি ব্লকে বসন্ত উৎসবকে মাথায় রেখে বিরাট আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যার প্রধান উদ্যোক্তা ও সভাপতি অমিতেশ ব্যানার্জি। অনুষ্ঠান শুরুতেই সম্মানিত করা হয় ডেপুটি কমিশনার অনীশ সরকার, মন্ত্রী সুজিত বসু ও গায়িকা পৌষালী ব্যানার্জিকে। এরপর পৌষালীর গান এদিনের এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলে এক লহমায়। 

 

এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৌষালী বলেন, “আমার কাছে বারো মাস-ই বসন্ত। শুধু বসন্তকালেই রঙের উৎসব নয়, বারো মাস ধরেই বসন্ত উৎসব পালন করতে মন চায়। কারণ বারো মাস-ই মানুষের মনের মধ্যে রঙ থাকে। মানুষ আনন্দে মেতে থাকে।”

 

এদিন অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুজিত বসু বলেন, “সল্টলেক জিডি ব্লকের খুব কাছের মানুষ আমি। এদের সঙ্গে সবসময় আমি মিশে থাকি। আর আজকে এই অনুষ্ঠানে সকলের সঙ্গে একসাথে থাকতে পেরে আমার খুব ভাল লাগছে। আর পৌষালী তো খুবই সুন্দর গান গায়। আমি ওর গান শুনে তবেই যাব।”

 

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ও প্রধান উদ্যোক্তা জিডি ব্লকের সভাপতি অমিতেশ ব্যানার্জি বললেন, “আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ পৌষালীকে আমরা আমাদের উৎসবে পাচ্ছিলাম না। আর রবি ঠাকুরের ছন্দে এই বসন্ত উৎসব করতে গেলে পৌষালী ছাড়া সম্ভব নয়। কারণ, পৌষালী শান্তিনিকেতনের মানুষ। তাই তাঁকে নিয়ে আমরা একত্রিত হয়েছি আজকের এই বসন্ত উৎসবে। এটা আমাদের বিরাট প্রাপ্তি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া