বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৫ মার্চ ২০২৫ ১৫ : ০২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২০২৫ এর শুরুতেই ‘কথা’ অনুরাগীদের জন্য বড় খবর। বদলে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকা। অনেকেই ভাবতে পারেন এত বড় দুঃসংবাদ, তবে আসলে 'কথা' ধারাবাহিকের জন্য দারুণ সুখবর। তাহলে কি আর দেখা যাবে না প্রিয় কথা-এভিকে? তাদের জায়গাই বা নিচ্ছেন কারা?
শুধুমাত্র স্টার জলসায় নয়, কথা ও এভিকে এবার দেখা যাবে নতুনভাবে স্টার প্লাসে। 'কথা' ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয়তার জন্যই এবার হিন্দিতে রিমেক হতে চলেছে এই ধারাবাহিকের। 'কভি নিম নিম, কভি শহেদ শহেদ'- এই নামেই হিন্দিতে আসতে চলেছে নতুন কথা। জানা গিয়েছে, সেখানে এভির বদলে দেখা যাবে ইউভিকে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আব্রার কাজি। তবে 'কথা' চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি।
সম্ভবত আইপিএল শেষে শুরু হবে এই ধারাবাহিক। একাধিক হিন্দি ধারাবাহিক থেকে এর আগেও রিমেক করেছে বাংলা ধারাবাহিক। তবে পরপর বেশ কিছু ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তার কারণে হিন্দি ভাষাতে রিমেক হচ্ছে বাংলা ধারাবাহিক। তার মধ্যে অন্যতম 'মিঠাই', 'গীতা এল এল বি' এবং 'ত্রিনয়নী'। যদিও কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় 'কথা' খানিকটা পিছিয়ে গেলেও দর্শকমহলে এই ধারাবাহিকের এবং এই জুটির জনপ্রিয়তা বিপুল। একাধিক সম্মানে সম্মানিত হয়েছে এই জনপ্রিয় জুটি। কথা-এভির রোম্যান্স থেকে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে মিষ্টি সম্পর্ক বারবার পছন্দ করেছেন দর্শকেরা।
পারিবারিক একটি মিষ্টি গল্প হওয়ার পাশাপাশি জুটির মধ্যে যে মজা দেখানো হয় তা বেশ বিরল। তাই কথা ধারাবাহিকের এই জনপ্রিয়তা এবার জাতীয় স্তরে পৌঁছে যেতে চলেছে, যা সত্যিই সুখবর। অন্যদিকে 'কথা' ধারাবাহিক এখন রোম্যান্স ভরপুর, ক্রমশই কাছাকাছি আসছে এভি ও কথা। দোলে রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি ভালবাসার রঙেও রঙিন হয়ে উঠছে তারা। তবে এভি ও কথার জীবনে খুব বেশি দিন ভাল সময় দেখা যায় না। এরপর নতুন করে আবার কোন সংকটে পড়বেন তারা, সেটাই এখন দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি