বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৫ ০০ : ৪৫Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: পর্দায় ভেসে উঠল, ‘এই দৃশ্য ভয়ঙ্কর দেখানোর উপযুক্ত নয়...' এরপরই তীব্র আর্তনাদ, বাঁচার করুণ আর্তি। কয়েক রাউন্ড গুলি! তারপর সব স্তব্ধ। একের পর এক গুলিতে মৃত্যু অগুনতি মানুষের। ১৯১৯ সালের ১৩ এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর সেই নির্মম জালিয়ানওয়ালবাগ হত্যাকাণ্ড। সোমবার সেই ঘটনারই ঝলক প্রকাশ পেল 'কেশরী-২'-এর টিজারে।
চার বছর আগে প্রযোজক করণ জোহার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। সোমবার ‘কেশরী’ ছবির সিক্যুয়েলের টিজারে ফুটে উঠেছে ব্রিটিশদের সেই নির্মম অত্যাচারের কাহিনি। ছবির প্রথমে ঝলকে আইনজীবীর ভূমিকায় নজর কাড়লেন অক্ষয় কুমার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ঝলকে প্রথম ৩০ সেকেন্ড কোনওরকম ভিস্যুয়াল নেই। শুধুই গুলি আর আর্তনাদ।
বলিউডে দেশাত্মবোধক ছবি মানেই প্রথম তালিকায় থাকেন অক্ষয় কুমার। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’,‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে এহেন একের পর এক ছবিকে দেশ প্রেম উসকে দিয়েছেন বিটাউনের খিলাড়ি। এবার সেই তালিকাতেই সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। যেখানে সি শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে ওঠা থেকে শুরু করে আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা, পর্দায় দাপটে সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার।
টিজারে দেখা গিয়েছে, আদালতে ব্রিটিশরাজের বিরুদ্ধে ‘যোগ্য ভাষায়’ প্রতিবাদ করেন সি শংকরণ নায়ার। আগামী ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। যে ছবিতে অক্ষয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আর মাধবন এবং অনন্যা পাণ্ডেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি