বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kunal Kamra Row: Shiv Sena s Rampage Sparks Debate  Director Krishnendu Chatterjee Slams Attack on Comedy

বিনোদন | Exclusive: ভারতীয়দের রসবোধ রসাতলে গিয়েছে! কুণাল কামরা কাণ্ডে আর কী বললেন কৌতুকাভিনেতা-পরিচালক কৃষ্ণেন্দু?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ০০ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান উপ মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে কৌতুকের জেরে মুম্বইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি ভেন্যু, হ্যাবিট্যাট স্টুডিয়োতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে শিবসেনা। এখানেই শেষ নয়, হুমকি দিয়ে বলা হয়েছে, এটা তো কেবল ট্রেলার, সিনেমা এখনও বাকি। সূত্রের খবর, কামরার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে শিবসেনা শিন্ডে শিবির।  সেই অনুষ্ঠানের কিয়দাংশ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন শিবসেনার সদস্যেরা। কৌতুক  অভিনেতা কুণাল কামরার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  কুণালের কৌতুকের পরেই, শিবসেনা শুরু করে তাণ্ডব। অন্তত ৪০জন দলীয় কর্মী সমর্থক মিলে যে হোটেলে ওই অনুষ্ঠান হয়েছিল সেখানে হামলা চালায়, ওই স্টুডিওতে ভাঙচুর চালায়। স্বাভাবিক ভাবেই ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতিতে পারদ চড়েছে ব্যাপকহারে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন কামরার বিপক্ষে। তাঁদের বক্তব্য, কামরার ওই মন্তব্যে কোনও হাস্যরস নেই। রয়েছে অপমান। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কৌতুকশিল্পী তথা 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিখ্যাত পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। 

 

তাঁর কথায়, “কোনওভাবেই সমর্থনযোগ্য নয় এই আচরণ। কোনও অবস্থা, পরিপ্রেক্ষিতে নয়। আমি তো একসময় টানা কৌতুকাভিনয় করেছি ছোটপর্দায়...আজ থেকে বছর ১২-১৩ বছর আগেও কিন্তু এরকম কোনও সমস্যায় আমাদের পড়তে হয়নি। তারকা, অভিনেতা, রাজনৈতিক নেতা মায় ঠাকুর-দেবতাদের নিয়ে অবধি নির্ভেজাল ঠাট্টা-মজা করেছি মঞ্চে। বর্তমান সময় পিছন ফিরে তাকালে নিজেরাই অবাক হয়ে যাই যে কীভাবে তখন সেসব করতে পেরেছিলাম। সেই স্বাধীনতাটা ছিল, মানুষ অনেক বেশি উদার ছিল। ২০১৪, ২০১৫ থেকে ব্যাপারটা বদলাতে শুরু করল। এখন তো মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোন ব্যাপারটা নিয়ে, কাকে নিয়ে মজা করা যাবে, কাদের নিয়ে নয়। অরে! এ তো রীতিমতো দাগিয়ে দেওয়া হচ্ছে।”

 

সামান্য থেমে কৃষ্ণেন্দু আরও বলে চলেন, “এখন তো শুধু ব্যক্তি নয় বিশেষ কিছু রং নিয়েও মজা করা যায় না। এইমুহূর্তে এ দেশে মজা বিষয়টাই সুবিধের জায়গায় আর নেই। আর রসবোধ? সার্বিকভাবে ভারতীয়দের রসবোধ গিয়েছে রসাতলে!”  তাহলে শিল্পীর স্বাধীনতা? “বিন্দুমাত্র নেই শিল্পীর স্বাধীনতা। এখন কমেডি হয়ে দাঁড়িয়েছে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে কীভাবে চটুল কথায় ছোট করবে, অস্বস্তিতে ফেলবে -সেটাই এখন মজার সংজ্ঞা। শুধু রাজনৈতিক দল-ই বা বলি কী করে, সমাজমাধ্যমে কাউকে ‘রোস্ট’ করাটাও এখন মজার সংজ্ঞা।”

 

তবে এ দেশে কৌতুকাভিনেতাদের ভবিষ্যৎ কি পুরোপুরি-ই অন্ধকার? এখানে অবশ্য আশা হারাতে একেবারেই নারাজ এই কৌতুকাভিনেতা-পরিচালক। “দেখুন, এখন এই সময়টা অনেকটাই কঠিন। তাই বলে এরকম অবস্থা নিশ্চয়ই সারাজীবন চলবে না। চলতে পারে না! সময় বদলাবেই। আমি বলছি না। ইতিহাস সাক্ষী। আশা হারানোর, স্বপ্ন না দেখার কোনও প্রশ্নই নেই।”

উল্লেখ্য, কামরার পক্ষ থেকে এবং স্টুডিওর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোটা ঘটনায় তারা বিধ্বস্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া