শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

 Yograj Singh said Arjun Tendulkar should focus more on his batting

খেলা | 'ওকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বানিয়ে দেব', ফের মুখ খুললেন যোগরাজ, এবার তারকাপুত্রকে নিয়ে পড়লেন যুবির বাবা

KM | ২৪ মার্চ ২০২৫ ০০ : ২৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: শুধু শুধু বোলিং করিয়ে নষ্ট করা হচ্ছে ক্রিকেট ঈশ্বরের পুত্রকে। তাঁকে ব্যাটিং করতে দেওয়া উচিত। আর ক্রিকেট ঈশ্বরের পুত্র অর্জুন তেণ্ডুলকরকে যদি আনা হয় যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের কাছে, তাহলে তাঁকে বিশ্বসেরা ব্যাটার করে দেবেন ছ'মাসের মধ্যেই। 

এহেন মন্তব্য যোগরাজ সিংয়ের। রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার তরুবার কোহলিকে দেওয়া সাক্ষাৎকারে যুবির বাবা বলেছেন, ''অর্জুন তেণ্ডুলকর যদি আমার কাছে এখন আসে, আমি ওকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়ে দেব ছ' মাসের মধ্যে। ওর ব্যাটের হাত কত ভাল, তা অনেকেই জানেন না। ও আমার সঙ্গে ১২ দিন ছিল, রঞ্জি ট্রফির অভিষেকে শতরান করে অর্জুন। কেউ কি বুঝলেন?'' 

কীভাবে শচীন-পুত্রর দায়িত্ব নিয়েছিলেন যোগরাজ, সেই কথা উঠে এসেছে সাক্ষাৎকারে। যোগরাজ বলছেন, ''শচীন আর যুবরাজ এসে আমাকে অনুরোধ করে অর্জুন তেণ্ডুলকরের দায়িত্ব নাও। আমার সঙ্গে  ১০-১২ দিন ছিল। আমার মতে, অর্জুন দুর্দান্ত একজন ব্যাটসম্যান। ওকে কেন বোলিংয়ে ফেলে রাখা হয়েছে? বোলিং করিয়ে ওর মতো প্রতিভাকে কেন নষ্ট করা হচ্ছে?'' 

যোগরাজ আরও বলেন, ''আমি যুবিকেও বলেছি, শচীনকে বলো অর্জুনকে আমার সঙ্গে বছর খানেক রাখতে বলো, তার পরে দেখো কী হয়!''   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া