বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jaat Trailer Unleashes High-Octane Action: Sunny Deol vs Randeep Hooda in an Explosive Showdown

বিনোদন | বলিউডের সঙ্গে হাত মেলাল দক্ষিণী অ্যাকশন, ‘ঢাই কিলোর হাত’ নিয়ে দুষ্কৃতীদের উড়িয়ে হাজির ‘জাঠ’ সানি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ০০ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘জাঠ’-এর ট্রেলার! আসন্ন হিন্দি অ্যাকশন-থ্রিলারের এই ঝলক ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সমাজমাধ্যমে। যেখানে অ্যাড্রেনালিন-গর্জনকারী অ্যাকশন, তীব্র নাটকীয়তা ও দুর্দান্ত পারফরম্যান্স একসঙ্গে মিশে আছে।

 

 

পরিচালক গোপীচাঁদ মালিনেনি তাঁর বলিউড অভিষেকে বাছাই করে নিয়েছেন 'জাঠ'কে। ছবিতে সানি দেওল ও রণদীপ হুডা রয়েছেন মুখ্যভূমিকায়। প্রধান নারী চরিত্রে দেখা যাবে রেজিনা ক্যাসান্ড্রা-কে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, জগপতি বাবু ও রাম্যা কৃষ্ণন। ট্রেলারে দেখা যায়, সানি দেওল এক দুর্দমনীয় চরিত্র যিনি অপরাধ ও প্রতিশোধের অন্ধকার জগতে আটকে পড়েছেন। রণদীপ হুডার মতো ভয়ঙ্কর প্রতিপক্ষের সঙ্গে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে একা নেমেছেন তিনি।

 

 

রেজিনা ক্যাসান্ড্রার চরিত্র গল্পে গভীরতা এনেছে, যেখানে সম্পর্কের টানাপড়েন ও আবেগের নতুন মাত্রা যোগ হয়েছে। ছবির প্রাণ হল দক্ষিণী স্টাইলের দুরন্ত সব অ্যাকশন দৃশ্য, ক্যামেরার কাজ। থামান এস-এর সুর ছবির অ্যাকশন ও আবেগের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।ছবির  শুটিং হয়েছে হায়দরাবাদ, বিশাখাপত্তনমের বিভিন্ন অঞ্চলে যা ছবির সৌন্দর্য ও বাস্তবতার মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে! ভক্তরা ছবির দৃশ্য, শক্তিশালী সংলাপ ও প্রধান অভিনেতাদের বিস্ফোরক উপস্থিতি দেখে উচ্ছ্বসিত।

 

 

আগামী ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘জাঠ’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া