বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সুশান্তের মৃত্যুর সঙ্গে যোগ নেই! পাঁচ বছর বাদে স্বস্তি পেতেই পরিবারকে নিয়ে কোথায় গেলেন রিয়া?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৫ ২২ : ২২Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুত কীভাবে মারা গিয়েছিলেন? অবশেষে পাঁচ বছর বাদে সামনে এসেছে সেই সত্যি।‌ গত শনিবার সুশান্তের মৃত্যুর তদন্তে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার‌কে ক্লিনচিট দিয়েছে সিবিআই। এইমস-এর ফরেন্সিক দল জানিয়েছে, অভিনেতাকে খুন করা হয়নি। আত্মহত্যাই করেছিলেন তিনি। সুশান্তের মৃত্যুতে স্বস্তি পেতেই সোমবার বাবা এবং ভাই শৌভিককে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়কে পুজো দিলেন রিয়া। মন্দির চত্বরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দেন তিনি। সাদা সুতির কুর্তায়, মেকআপবিহীন সাজে মন্দিরে উপস্থিত হন অভিনেত্রী। মুখে ছিল স্বস্তির হাসি। 

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। করোনা আবহে খবরটি ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে গিয়েছিলেন গোটা দেশবাসী। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। কোনও সুইসাইড নোট তাঁর ঘর থেকে পাওয়া যায়নি। অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। ঘটনার দিন কয়েক পরেই পাটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা এবং আর্থিক অনিয়মের অভিযোগে এফআইআর‌ দায়ের করে সুশান্তের পরিবার।। 

তদন্ত চলাকালীন রিয়া ও শৌভিক মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার হন। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশ্যাল মিডিয়া ট্রায়াল থেকে। মুম্বই নিবাসী বঙ্গকন্যা রিয়া চক্রবর্তীকে 'ডাইনি' অপবাদও দেওয়া হয়। জীবনের কালো অধ্যায় কাটিয়ে ধীরে ধীরে মূলস্রোতে ফিরতে শুরু করেন রিয়া। কিন্তু কিছুতেই যেন সুশান্তের মৃত্যুর প্রসঙ্গ পিছু ছাড়ছিল না তাঁর। অবশেষে সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে বলা সুশান্তের মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা অন্যায় কাজের সন্ধান মেলেনি, জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

রিয়া সিবিআইয়ের তদন্ত রিপোর্ট নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, তাঁর ভাই শৌভিক সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ও রিয়া পাহাড়ি পথে হাঁটছেন। ভিডিওর ক্যাপশনে লেখেন, "সত্যমেব জয়তে"।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া