বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Emraan Hashmi Surprises Fans with Awarapan 2 Announcement on his birthday

বিনোদন | আসছে ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল! জন্মদিনে ভক্তদের ‘রিটার্ন গিফট’ ইমরান হাশমির, দেখেছেন ছবির ঝলক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ২২ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:নিজের জন্মদিনে ভক্তদের জন্য এক সুখবর দিলেন ইমরান হাশমি! আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ‘আওয়ারাপন ২’–এর।  ২০০৭ সালে ইমরান অভিনীত ‘আওয়ারাপন’-এর বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েল। সমাজমাধ্যমে এদিন ‘আওয়ারাপন ২’–এর প্রাথমিক ঝলক  ভাগ করে ইমরান নিশ্চিত করেছেন যে সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি প্রেক্ষাগৃহে ২০২৬-এর ৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি, জানালেন সেকথাও।

 

'আওয়ারাপন ২'-এর প্রথম ঝলকে আওয়ারাপন-এর বিখ্যাত হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর ঝলক দেখা যায়। ঝলকের শুরুতেই দেখা যায়, ইমরান অভিনীত জনপ্রিয় চরিত্রটি একটি নৌকার উপর দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের সামনে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছেন। পাশাপাশি, তিনি খাঁচা থেকে একটি ছোট্ট পাখিকে মুক্ত করে দিচ্ছেন।  নেপথ্য থেকে শোনা যাচ্ছে গমগমে গলায় তাঁরইবলা এক শক্তিশালী সংলাপ— “কারও জীবনের জন্য জীবন উৎসর্গ করতে পারাই আমার নিয়তি।” টিজারের একেবারে শেষে পর্দায় ভেসে ওঠে, ‘আওয়রাপন ২: দ্য জার্নি কন্টিনিউজ’। গোটা ঘোষণা ও এই মুহূর্তটিকে আরও নস্ট্যালজিক করে তোলে নেপথ্য থেকে ভেসে আসা আওয়রাপন -এর সেই জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’।

 

 

 


ইমরানের এই ঘোষণার পর ভক্তদের উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ইমরানকে। এই তালিকায় রয়েছেন 'স্কাই ফোর্স'-এর অভিনেতা বীর পাহাড়িয়া-ও। লাল হৃদয়ের  ইমোজি দিয়ে ইমরানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। অন্যদিকে, “জন্মদিনের উপহার দিয়ে দিলেন ইমরান! বহু প্রতীক্ষিত সিনেমা, অবশ্যই হলে গিয়ে দেখব!”, “দারুণ! আর অপেক্ষা করতে পারছি না!”-এরকম সব মন্তব্যে পোস্টার বার্তা বাক্স ভরিয়ে দিয়েছেন ইমরান-ভক্তরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া