শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এইদিনেই ৩০০ রান হবে আইপিএলে, খুল্লামখুল্লা জানালেন ক্রিকেটার থেকে ‘জ্যোতিষী’ হওয়া প্রাক্তন পেসার

Kaushik Roy | ২৪ মার্চ ২০২৫ ২১ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ঝড় তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮৬ রানের বিশাল রান তুলে ফের রেকর্ড গড়লেন ক্লাসেনরা। ঈশান কিষাণের দুরন্ত শতরান, ট্র্যাভিস হেডের বিধ্বংসী অর্ধশতক এবং অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি ও হেনরিক ক্লাসেনের ছোট কিন্তু কার্যকরী ইনিংস হায়দরাবাদকে বড় রান তুলতে সাহায্য করে। এই ম্যাচের পরেই প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেইন এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন।

 

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘এবারের আইপিএলে ৩০০ রান করার ইতিহাস তৈরি হবে। আর সেই ঘটনা ঘটবে আগামী ১৭ এপ্রিল’। তিনি ১৭ এপ্রিলকেই কেন বেছে নিলেন তা জানা যায়নি।  স্টেইনের পোস্টে লেখা, ‘একটি ছোট ভবিষ্যদ্বাণী, ১৭ এপ্রিল আমরা আইপিএলে প্রথম ৩০০ রান দেখতে পাব। কে জানে, আমি হয়তো নিজেই সেদিন উপস্থিত থাকতে পারি’। আইপিএলের সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

 

এই দুই দলের শেষ সাক্ষাতে একই ভেন্যুতে সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পেয়েছিল মুম্বাই। তবে গত আইপিএলে হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজার্স ২৭৭ রানের বিশাল স্কোর করেছিল। যার জবাবে মুম্বই করেছিল ২৪৬ রান। ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ৩০০ রানের ভবিষ্যদ্বাণী মিলবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। ইতিমধ্যেই আইপিএলে হায়দরাবাদ রবিবার তাদের প্রথম ম্যাচ খেলেছে। রাজস্থান রয়্যালসকে ৪৪ রানের হারিয়েছে তারা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে চার উইকেটে হেরেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া