বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৫ ২২ : ২০Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: শেষ দেখা গেছিল জি বাংলার 'যমুনা ঢাকি' ধারাবাহিকে। এরপর টেলিভিশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টলিপাড়ার পরিচিত মুখ দেবযানী চট্টোপাধ্যায়। তবে কাজ চালিয়ে গিয়েছেন বড় পর্দা ও ওটিটিতে। এবার তিন বছর পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী।
বেশ কয়েকদিন আগে 'এসভিএফ'-এর প্রযোজনায় জি বাংলায় শুরু হয়েছে 'চিরদিনিই তুমি যে আমার'। সেই ধারাবাহিকেই দেবযানীকে দেখা যাবে। বলা বাহুল্য, 'চিরদিনিই তুমি যে আমার'-এর হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেছেন দিতিপ্রিয়া, জিতু কমলও। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করবেন দেবযানী।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। বহু বছর ধরে নেগেটিভ এবং পজিটিভ সব রকমের চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। বড়পর্দা, ছোটপর্দা মিলিয়ে তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়। তাঁর ঝুলিতে রয়েছে অরিন্দম শীল 'তীরন্দাজ শবর', 'দুর্গা সহায়'-এর মতো ছবি।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অসমবয়সী প্রেমের গল্পে জুটি বেঁধেছেন জিতু ও দিতিপ্রিয়া। ছোট পর্দায় তাঁদের নতুনভাবে দেখার জন্য প্রথম থেকেই উৎসাহিত ছিলেন দর্শকেরা। ধারাবাহিকটি নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা প্রথম থেকেই ধারাবাহিকটি পূরণ করতেও শুরু করেছে। নতুন মেগা হয়েও 'চিরদিনই তুমি যে আমার' গত সপ্তাহে টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা পেয়েছে। এবার সেই ধারাবাহিকেই কামব্যাক করছেন দেবযানী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি