বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan Reveals the Only Flaw in Dangal That Only Amitabh Bachchan Noticed

বিনোদন | 'দঙ্গল’-এ একমাত্র এই ভুল করেছিলেন আমির! সবার চোখ এড়ালেও ‘আমিরি-দোষ’ ধরে ফেলেছিলেন অমিতাভ বচ্চন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ২১ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০১৬ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি 'দঙ্গল'। বিখ্যাত কুস্তিগীর মহাবীর পোগাটের জীবন নিয়ে তৈরি হয়েছিল সে ছবি। নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘দঙ্গল’-এ মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খান-কে। সে বছর বলিউড বক্স অফিসের সর্বকালের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছিল এই ছবি। ‘দঙ্গল’-এর সাফল্যের রিলে দৌড়ের পিছনে প্রধান দু'পা যে ছিল আমিরের, সেকথা বলাই বাহুল্য। জনতামহল থেকে সমালোচকমহল- সব জায়গাতেই শোনা গিয়েছিল আমিরের ‘নিখুঁত অভিনয়’-এর জয়জয়কার। তবে গোটা ছবিতে নিজের অভিনয়ে একটিমাত্র ভুল করেছিলেন আমির এবং তা একমাত্র ধরতে পেরেছিলেন অমিতাভ বচ্চন! সম্প্রতি সেই ঘটনার কথা ফাঁস করেছেন আমির স্বয়ং। 

 

 

আমির খান তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন ‘দঙ্গল’-এ। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। তবে আমির নিজেই মনে করেন, ছবির একটি বিশেষ শটে তিনি নিজের অভিনীত চরিত্র থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং সেই সূক্ষ্ম ভুলটি শুধুমাত্র অমিতাভ বচ্চন ধরতে পেরেছিলেন!

 

সম্প্রতি, মুম্বইয়ের একটি ফিল্ম ফেস্টিভ্যালে ‘কয়ামত সে কয়ামত তক’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে পরিচালক মনসুর খানের সঙ্গে উপস্থিত ছিলেন আমির। সেখানেই এক ভক্ত আমিরকে জিজ্ঞেস করেন, “আপনার কেরিয়ারের সেরা অভিনয় কোনটি?” আমির উত্তর দেন, “আমি মনে করি, 'দঙ্গল' আমার অন্যতম সেরা পারফরম্যান্স। তবে ছবিতে এমন একটি শট আছে, যেখানে আমি ভুল করেছি। আর মিস্টার বচ্চন এতটাই সূক্ষ্ম পর্যবেক্ষক যে, সেটি একমাত্র তিনিই ধরতে পেরেছিলেন।” আমির বলে চলেন, “এই ছবিতে আমার অভিনয়ের প্রশংসা করে অমিতাভজি বললেন— ‘ গোটা ছবিতে স্রেফ একটি শটে তুমি চরিত্র থেকে বেরিয়ে গিয়েছিলে।’ আমি তখন জানতে চাইলাম, ‘কোন শট?’ এখন আমি আপনাদের বলি সেই ভুলটি কী ছিল। একটি কুস্তির দৃশ্যে একসময় আমি দাঁড়িয়ে উঠে উত্তেজনায় ‘ইয়েস!’ বলে চিৎকার করি। কিন্তু আমার যা চরিত্র সে কখনওই ‘হ্যাঁ’ বলযে না! সে হয়তো ‘বাহ্’ অথবা ‘শাবাশ’ বলত। ‘ইয়েস’ শব্দটি তাঁর চরিত্রের সঙ্গে একেবারেই যায় না। কারণ 'ইয়েস' বলা ব্যাপারটা...যাকে বলে অনেকটা মুম্বই-স্টাইল। কিন্তু সেই শটটি সম্পদনা করার পরেও থেকে গিয়েছিল, আর আমি পরে বুঝতে পারি, এটা আমার ভুল।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া