বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ২১ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সময় লাগল পাঁচ বছর। অভিনেতা সুশান্ত সিং রাজপুত কীভাবে মারা গিয়েছিলেন? সত্যিটা সামনে এল। অবশেষে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বিরাট স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার। এইমস-এর ফরেন্সিক দল জানিয়েছে, অভিনেতাকে খুন কর হয়নি। তিনি আত্মহত্যাই করেছিলেন। সময়টা ২০২০ সাল। ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল মুম্বই পুলিশ। যে খবর ছড়িয়ে পড়তেই, হতবাক হয়ে গিয়েছিলেন বলিউডের তারকা থেকে তাঁর অনুরাগীরাও। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। কোনও সুইসাইড নোট তাঁর ঘর থেকে পাওয়া যায়নি। অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর আগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান-এর । সেই মামলায় এবার নতুন করে আদালতের দ্বারস্থ হচ্ছেন দিশার বাবা সতীশ সলিয়ান।
মেয়ের অস্বাভাবিক মৃত্যুর মামলায় নতুন করে তদন্ত চেয়ে বোম্বে হাই কোর্টে পিটিশন দায়ের করেছেন সতীশ সলিয়ান। দিন দুয়েক আগেই সতীশের আইনজীবী নীতেশ ওঝা জানাচ্ছেন পিটিশন দায়ের করা হয়ে গিয়েছে। নীতেশ জানিয়েছেন, নতুন করে হাই কোর্টের কাছে তাঁরা আর্জি জানাচ্ছেন যাতে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং দিশার অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
দেওয়ার পর, এবার দিশা সালিয়ানের বাবার আইনজীবী জানালেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের যে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টের আইনি কোনো মূল্য নেই এবং আদালত চাইলে নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারে। সর্বভারতীয় স্তরের এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী নীলেশ সি ওঝা বলেছেন, “এই রিপোর্ট কোনও ক্লিন চিট নয়, বরং একটি বিভ্রান্তিকর প্রচার। আইনের দৃষ্টিতে এই রিপোর্টের বিশেষ কোনও গুরুত্ব নেই। আদালত চাইলে এই হত্যা মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারে, এমনকি গ্রেফতারি পরোয়ানাও জারি করতেও পারে। ঠিক যেমনটা আরুশি তালওয়ার মামলায় হয়েছিল।” নীতেশ আরও জানিয়েছিলেন, নতুন করে হাই কোর্টের কাছে তাঁরা আর্জি জানাচ্ছেন যাতে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং দিশার অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুন, দিশা সালিয়ানকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাত্র ছয় দিন পর, ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতকে বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয় এবং এরপর তদন্তের দায়িত্ব সিবিআই নেয়।
দিশা সালিয়ান মামলায় তাঁর নাম উঠে আসার প্রসঙ্গে তাঁর আদিত্য ঠাকরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করা হচ্ছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, আমি এ নিয়ে প্রকাশ্যে কিছু বলব না। আমরা আমাদের বক্তব্য আদালতেই রাখব।” প্রসঙ্গত, বোম্বে হাইকোর্ট আগামী ২ এপ্রিল দিশা সালিয়ান মামলার শুনানি গ্রহণ করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি