রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ মার্চ ২০২৫ ২০ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হলেও আসল কলকাঠি নাড়েন এমএস ধোনি। চেন্নাইয়ের অন্দরমহলের এই চিত্র সবারই জানা। দলের পেছনে মহজাস্ত্র এখনও সেই মাহিই। তবে এই দাবি উড়িয়ে দিলেন আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। বরং ধোনির পাল্টা দাবি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, নতুন শট আবিষ্কারের চেষ্টা করছেন যাতে আইপিএলে প্রাসঙ্গিক থাকতে পারেন। প্রথম ম্যাচে মুম্বইকে ৪ উইকেটে হারানোর পর ঋতুরাজের অধিনায়কত্ব, নিজের ফর্ম সহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ধোনি বলেন, 'ব্যাটাররা এখন ঝুঁকি নিতে চায়। ওরা বিশ্বাস করে, ক্রিকেট অভিধান মেনেই বড় শট খেলা যায়। শট সিলেকশনেও নতুনত্ব আনতে চায়। সেটা ফাস্ট বোলারের বিরুদ্ধে রিভার্স স্কুপ হোক বা সুইপ। আমি আলাদা নয়। আমাকেও মানিয়ে নিতে হয়। আমি যে পজিশনে ব্যাট করছি, তাতে এটাই দরকার। আমরা ২০০৮ সালে যেভাবে খেলেছি, তার সঙ্গে গত বছরের কোনও মিল নেই। আগে উইকেটে অনেক টার্ন থাকত। তবে এখনকার উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক।'
আগের বছর ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দেন ধোনি। সিএসকের প্রাক্তন অধিনায়কের দাবি, তাঁর সঙ্গে আলোচনা হলেও, পরামর্শ মানতে ঋতুরাজকে বাধ্য করেন না। এই প্রসঙ্গে ধোনি বলেন, 'বেশ কয়েকবছর ধরে ঋতুরাজ আমাদের অঙ্গ। ওর টেম্পারামেন্ট ভাল। মাথা ঠাণ্ডা। সংগঠিত। সেই কারণেই ওকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আমি ওকে বলেছি, আমার পরামর্শ শোনা বাধ্যতামূলক নয়। আমি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। আগের বছর অনেকেই ভেবে নিয়েছিল, পেছন থেকে সব সিদ্ধান্ত আমি নিচ্ছি। কিন্তু ও নিজেই ৯৯ শতাংশ সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বোলিং পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তনের সিদ্ধান্ত ওর ছিল।' বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ধোনি জানান, গত কয়েক বছরে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘন হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি