বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Glamour Can Be Divine Too – Tamannaah Bhatia on Her Powerful Role as a Sadhvi in Odela 2

বিনোদন | ‘গ্ল্যামারও ঐশ্বরিক হতে পারে’, ‘ওদেলা ২’-এ নিজের সন্ন্যাসিনী চরিত্র নিয়ে আর কী বললেন ‘দুধসাদা সুন্দরী’ তামান্না?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ১৯ : ৫১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সুপারন্যাচারাল থ্রিলার ‘ওদেলা ২’-এ এক সন্ন্যাসিনীর  চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাঁর মতো সুন্দরী, লাস্যময়ী ‘দুধসাদা’ গায়ের রং থাকা সত্ত্বেও এই চরিত্রে অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে, তামান্না আত্মবিশ্বাসের সঙ্গে পাল্টা জবাব চুপ করিয়ে দেন প্রশ্নকর্তাকে।

 

অভিনেত্রী পাল্টা বলে ওঠেন প্রশ্নকর্তাকে, “আপনি ‘দুধ সাদা সুন্দরী’ বলছেন আমাকে অথচ পাশাপাশি কেন আপনার মনে হল যে এমন সৌন্দর্য নিয়ে কেউ ‘শিব শক্তি’ হতে পারবে না? আপনার প্রশ্নেই মধ্যেই কিন্তু লুকিয়ে আছে উত্তর। অবশ্য পরিচালক আশোক তেজা এমন ব্যক্তি, যিনি সৌন্দর্যকে লজ্জার বিষয় বলে দেখেন না, বরং তা উদ্‌যাপন করেন। নারীর লাস্য, সৌন্দর্য  উদ্‌যাপিত হওয়া উচিত  এবং আমাদের নারীদের নিজেদের সৌন্দর্য ও শক্তিকে সম্মান করতে শেখা দরকার। তবেই তো অন্যরা আমাদের সম্মান করবে।”

 

 

এখানেই থামেননি তামান্না। তিনি আরও বলেন, “এখানে আমাদের একজন রুচিবান ও দৃঢ় মানসিকতার পরিচালক আছেন, যিনি নারীকে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করেন না। তিনি নারীদের দেবীর রূপে দেখেন—যাঁরা একইসঙ্গে আকর্ষণীয়, শক্তিশালী ও বহুরূপী হতে পারে।”

 

প্রসঙ্গত, ‘ওদেলা ২’-এ তামান্না শিবশক্তির ভূমিকায় অভিনয় করছেন, যিনি ওদেলা গ্রামে এসে এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন, যে পাঁচটি মৌলিক উপাদানকে নিজের আয়ত্তে আনতে চায়। যেখানে ‘ওদেলা রেলওয়ে স্টেশন’ ছিল একটি ক্রাইম থ্রিলার, সেখানে ‘ওদেলা ২’ খানিক অতিপ্রাকৃত গল্পের দিকে মোড় নিয়েছে। এই ছবিতে তামান্নার পাশাপাশি অভিনয় করেছেন হেবা প্যাটেল, বশিষ্ঠ এন. সিনহা, যুবা, নাগা মহেশ, বামশি, গগন বিহারি, সুরেন্দর রেড্ডি, ভূপাল ও পূজা রেড্ডি। ছবিতে নিজের অভিনীত চরিত্রটিকে দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য করার তাগিদে সাধু-সন্ন্যাসিনীদের চালচলন গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজেকে প্রস্তুত করেছেন তামান্না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া