শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ মার্চ ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমবার ভারতের মহিলা ক্রিকেট দলের মরশুমের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা ‘গ্রেড এ’ চুক্তি পেয়েছেন। ফাস্ট বোলার রেণুকা ঠাকুর, ব্যাটার জেমাইমা রডরিগস, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ এবং ওপেনার শেফালি ভার্মাকে রাখা হয়েছে ‘গ্রেড বি’ ক্যাটাগরিতে।
তবে সম্প্রতি খুব একটা ভাল ফর্মে নেই শেফালি। যে কারণে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হোয়াইট-বল স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তবে তা সত্ত্বেও শেফালিকে গ্রেড বি-তে রেখেছে বোর্ড। ঘরোয়া ক্রিকেট এবং সদ্য সমাপ্ত উইমেন্স প্রিমিয়ার লিগে ভাল পারফরম্যান্স করেছেন তিনি। গ্রেড সি ক্যাটাগরিতে রয়েছেন মোট ন’জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন তরুণ প্রতিভা শ্রেয়াঙ্কা পাতিল, তিতাস সাধু এবং অমনজোৎ কৌর। তরুণ ওপেনার প্রতিকা রাওয়াল এই তালিকায় স্থান পাননি। বাদ পড়েছেন হারলিন দেওলও।
নিয়মানুযায়ী, গ্রেড এ খেলোয়াড়রা বছরে ৫০ লক্ষ টাকা, গ্রেড বি খেলোয়াড়রা ৩০ লক্ষ টাকা এবং গ্রেড সি খেলোয়াড়রা ১০ লক্ষ টাকা করে পাবেন। মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি পুরুষ দলের সমান। প্রতি টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, প্রতি ওয়ানডেতে ৬ লক্ষ টাকা এবং প্রতি টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা পান হরমনপ্রীতরা। ভারতীয় মহিলা দলের পরবর্তী চ্যালেঞ্জ ইংল্যান্ড সফর। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি