বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | বাবাকে 'ত্যাজ্য' করলেন প্রতীক? বব্বর পদবি ছেঁটে কোন পদবি জুড়লেন নিজের নামের সঙ্গে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ মার্চ ২০২৫ ১৫ : ১০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বব্বর পরিবারের অন্দরমহলে সমস্যা চলছিল বহুদিন ধরেই। সম্পর্কে ধরেছিল চওড়া ফাটল। তবে তা প্রকাশ্যে আসে গত ফেব্রুয়ারিতে বলি-অভিনেতা প্রতীক বব্বরের বিয়ের দিন। প্রেম দিবসে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাদনাতলায় বসেছিলেন বলি-অভিনেতা প্রতীক বব্বর। তবে এই বিশেষ দিনে নিজের পরিবারকে কোনও আমন্ত্রণ জানাননি তিনি। বাবা রাজ বব্বর এবং সৎ ভাই ও সৎ দিদি আর্য, জুহি বব্বরকে যে আমন্ত্রণ জানাননি প্রতীক, সেই খবরে আগেই সিলমোহর দিয়েছিলেন খোদ আর্য। জানিয়েছিলে, গত ৬ মাস যাবৎ বব্বর পরিবারের মধ্যে সমস্যা চলছে এবং প্রতীক কেন এই বিয়ের অনুষ্ঠানে থেকে তাঁর পরিবারকে দূরে সরিয়ে রেখেছেন তার কারণ তিনি জানেন না। তবে এবার কফিনে আরও একটি পেরেকটি গেঁথে দিলেন প্রতীক। নিজের নামের থেকে 'বব্বর' ছেঁটে ফেললেন তিনি! নাম বদলে  রাখলেন 'প্রতীক স্মিতা পাটিল'!

 


নিজের প্রয়াত মা তথা অভিনেত্রী স্মিতা পাটিলের নাম নিজের নামের সঙ্গে জুড়ে নিলেন প্রতীক। কেন এরকম করলেন তিনি? অভিনেতা খুল্লম খুল্লা জানিয়েছেন, তিনি তাঁর নাম ও পরিচয়ের সঙ্গে কেবলমাত্র নিজের মা-কেই জড়িয়ে রাখতে চান। বাবাকে নয়। তাই এই সিদ্ধান্ত। পাশাপাশি স্পষ্ট করে এও জানিয়ে দেন, তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার ফলাফল কী হবে সেসব নিয়ে  তিনি। 

 

 

প্রতীকের কথায়, " আমি খুব বেশি গভীরে গিয়ে কিছু ভাবিনি। সেটাই করেছি যা আমার হৃদয়কে শান্তি দিয়েছে। এই নাম বদলের সিদ্ধান্ত আমার কেরিয়ারে যদি কোনও কুপ্রভাবও ফেলে তো ফেলবে, কিছু যায় আসে না আমার। আমি চেয়েছি  মা আমার নামের সোজা, আমার অন্তরাত্মার সঙ্গে জুড়ে থাকুক। তাঁর উত্তরাধিকার বহন করে নিয়ে যাওয়ার অন্যতম শ্রেষ্ঠ পথ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মনে হচ্ছে, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হল।  পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, মানুষ হিসাবে আমি আমার মায়ের মতো হতে চাই। আমার বাবার মতো নয়!"

 

প্রসঙ্গত, প্রতীকের বিয়েতে তাঁদের আমন্ত্রণ না পাওয়ার ঘটনাটি নিয়ে তাঁর সৎ দিদি জুহি-ও মুখ খুলেছিলেন। তাঁর সন্দেহ, প্রতীকের এই কাজের নেপথ্যে রয়েছে অন্য কারও অভিসন্ধি! জুহি বলেছিলেন, “এইমুহূর্তে প্রতীকের আশপাশে এমন একজন রয়েছেন, যাঁরা ওকে নাচাচ্ছেন। সেই ব্যক্তির নাম আমরা সমক্ষে আনতে চাই না। কারণ এই গোটা বিষয়ের মাঝে পড়ে প্রতীকের উপর চাপ সৃষ্টি হোক, এমনটা আমরা কখনওই চাই না। কারণ, তাতে কোনও লাভ হবে না কারও। আর একটা কথা স্পষ্ট করে দেওয়া ভাল, আমরা কিন্তু কোনওভাবেই সেই ব্যক্তির মধ্যে প্রিয়ার কথা বলছি না। প্রিয়া খুব ভাল মেয়ে।...”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া