শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ মার্চ ২০২৫ ০৪ : ৩০Krishanu Mazumder
সংক্ষিপ্ত স্কোর: মুম্বই ইন্ডিয়ান্স: ১৫৫/৯ (তিলক ৩১, সূর্য ২৯, নূর-১৮/৪)
চেন্নাই সুপার কিংস: ১৫৮/৬ (গায়কোয়াড় ৫৩, রবীন্দ্র ৬৫)
চেন্নাই ৪ উইকেটে জয়ী।
আজকাল ওয়েবডেস্ক: তিনি আর অধিনায়ক নন। পড়ন্ত সূর্য। অথচ তিনিই চেন্নাই সুপার কিংসের অকূলের কূল, অগতির গতি, অনাথের নাথ।
তিনি মহেন্দ্র সিং ধোনি। দিনান্তে ধোনির জন্য জয়ধ্বনি চিপকে।
গোটা দেশ ধরেই নিয়েছিল আজ রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। সে যতই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার হোক না কেন!
হলুদ বনাম নীল। ধোনি বনাম রোহিত। সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের 'এল ক্লাসিকো' হিসেবে চিহ্নিত হয়েছিল এই লড়াই। সেই লড়াইয়ে সিএসকে খুব সহজেই জিতল। রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের মুম্বই ইন্ডিয়ান্সকে।
৪৩-এর পুরুষসিংহ এখনও তড়িৎগতিতে স্টাম্প করতে পারেন। তিনিই ফিল্ডার সাজান, তিনি দল পরিচালনা করেন, তিনিই পরামর্শ দেন, তিনিই এই দলের হৃদপিণ্ড। কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া ধোনি এখনও চেন্নাইয়ের প্রাণভোমরা। তাঁর জন্যই হাজার মাইল পথ পায়ে হেটে মাঠে যাওয়া যায়।
লড়াই ছিল ধোনি-রোহিতের। হিটম্যান খাতাই খুলতে পারলেন না। শূন্যের রেকর্ডে সবার উপরে তাঁর নাম। ১৮টি শূন্য রয়েছে তিন ব্যাটারের। তাঁদের মধ্যে একজন রোহিত। বাকি দু'জন দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল।
রোহিতকে দ্রুত ফেরান খলিল আহমেদ। মুম্বই স্কোরবোর্ডে কোনও রানই করতে পারেনি তখনও। আরেক বিপজ্জনক ওপেনার রায়ান রিকেটলটনও (১৩) খলিলের শিকার। কিন্তু ধোনির দল চিপকে খুঁজে পেল কোহিনূর।
২০ বছরের আফগান স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে মুম্বই ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ১৮ রানের বিনিময়ে চার-চারটি উইকেট নিলেন নূর। তাঁর বলেই বিদ্যুৎগতিতে সূর্যকুমার যাদবকে স্টাম্প করলেন ধোনি। নূরের বল খেলতে গিয়ে ক্রিজের বাইরে চলে গিয়েছিলেন মুম্বই অধিনায়ক। আর মুহূর্তে উইকেট ভেঙে দেন ধোনি। সূর্য টি-টোয়েন্টি ফরম্যাটে বিপজ্জনক ব্যাটার। তিনি ২৯ রানে ফিরে যান। অন্যদিকে তিলক ভার্মাও বিস্ফোরক ব্যাটার। জাতীয় দলের জার্সিতে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে নতুন নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন। সেই তিলক ভার্মাও ঠকে গেলেন নূরের ডেলিভারিতে। মারকুটে রবিন মিজের জন্য ঠিক জায়গায় ধোনি রেখে দিলেন রবীন্দ্র জাদেজাকে। শেষের দিকে দীপক চাহার ২৮ রানে অপরাজিত থাকায় মুম্বই ৯ উইকেটে ১৫৫ রান করে।
চিপকের পিচ মন্থর হয়ে যায়। ব্যাট করা কঠিন হয়ে পড়ে। রাচীন রবীন্দ্রর উপমহাদেশের পিচ সম্পর্কে ধারণা পরিষ্কার। ২০২৩ সালের বিশ্বকাপে খেলতে এসে চমকে দিয়েছিলেন রাচীন। তিনি এবং রাহুল ত্রিপাঠী চেন্নাইয়ের হয়ে মুম্বইয়ের রান তাড়া করতে নামেন। রাহুল ত্রিপাঠী বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ২ রানে ফিরে যান তিনি। সিএসকে-র রান তখন ১১ রানে এক উইকেট। রাচীন ও রুতুরাজ গায়কোয়াড় ৬৭ রানের পার্টনারশিপ গড়েন। রাচীন ও রুতুরাজের পার্টনারশিপে আগ্রাসী ব্যাটিং করেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। ২৬ বলে ৫৩ রানে তিনি ফিরে যান। ৬টি চার ও ৩টি ছক্কা সাজানো ছিল রুতুরাজের ইনিংসে। রুতুরাজ ফিরে যাওয়ার পরে শিবম দুবে (৯) দ্রুত ফিরে যান। ভিগনেশকে গ্যালারিতে ফেলতে গিয়ে দীপক হুদা (৩) নিজের উইকেট ছুড়ে দেন। হঠাৎই মুম্বই অন্য গন্ধ পেতে শুরু করে। স্যাম কারেন (৪) আত্মঘাতী শট খেলতে গিয়ে বোল্ড হন জ্যাকসের বলে। ম্যাচের উপরে হঠাৎই চেপে বসে সূর্যর মুম্বই। পরপর উইকেট হারানোর ফলে রানের গতি কমে যায় চেন্নাইয়ের। স্পিনের মায়াজালে চেন্নাইকে বিদ্ধ করার চেষ্টা করে মুম্বই।
গলায় চেপে বসা ফাঁসটা আলগা করেন দুই রবি-- রাচীন রবীন্দ্র ও রবীন্দ্র জাদেজা। একসময়ে বল ও রানের মধ্যে ব্যবধান ছিল সাত। জাদেজা বহু যুদ্ধের ঘোড়া। তিনি বোল্টের ওভারে রান ও বলের মধ্যে ব্যবধান কমান। বাকি কাজটা সারেন রাচীন রবীন্দ্র। কিন্তু শেষ মুহূর্তে রান আউট হন জাদেজা (১৭)। তুমুল হর্ষধ্বনির মধ্যে মাঠে নামেন ধোনি। তাঁকে অবশ্য কিছু করতে হয়নি। ছক্কা মেরে দলকে জেতালে হেডলাইন হয়ে যেতেন হয় ধোনি। কিন্তু তাঁর পরিবর্তে রাচীন রবীন্দ্র ছক্কা মেরে ম্যাচ জেতান চেন্নাইকে। তিনি ৬৫ রানে অপরাজিত থেকে যান। প্রথম ম্যাচ জিতে শুরুটা ভাল করল চেন্নাই। মুম্বইয়ের সূর্য ডুবল চিপকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি