শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Gopal Saha | | Editor: Sourav Goswami ২৩ মার্চ ২০২৫ ০৩ : ৫৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৫-এর ১৮তম সংস্করণে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক দর্শক যুবক নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এর ম্যাচ চলাকালীন ঢুকে পড়ে বিরাট কোহলি কে প্রণাম করতে যায়, ডিগ্রিতে হয় আইন-শৃঙ্খলা ও খেলার ভারসাম্য। ঘটনাটি ঘটে ২২ মার্চ রাত প্রায় ১০টা ২৭ মিনিটে। অভিযোগ, যুবক পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা মহাদেব পাখিরার পুত্র ঋতুপর্ণ পাখিরা (১৮) 'জি' ব্লকের কাছে বেড়া টপকে ডিউটিরত পুলিশ কর্মীদের উপর শারীরিক বল প্রয়োগ করে মাঠে প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা ভঙ্গ করে ও খেলার পরিবেশ পর্যন্ত নষ্ট করে।
ঋতুপর্ণের মাঠে অনুপ্রবেশ উভয় দলের খেলোয়াড়দের বিরক্তির সৃষ্টি করে এবং তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করে। তাঁকে দ্রুত নিরাপত্তা কর্মীরা আটক করে ময়দান পুলিশ স্টেশনে নিয়ে যায়। ময়দান থানার কর্তব্যরত আধিকারিক ইউ. আলীর স্বপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণ পাখিরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা ১৩২, ৩২৯(৩) এবং ১২৫ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কাস্টডির আবেদন সহ আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত করে দেখছে ময়দান থানার পুলিশ, যেহেতু ইডেন গার্ডেন ময়দান থানার আওতাভুক্ত।
উল্লেখ্য, এই ঘটনায় হাইপ্রোফাইল ম্যাচগুলোর সময় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনা করতে বাধ্য করেছে। প্রশ্ন উঠেছে, কী করে এত আঁটোসাটো সুরক্ষা থাকা সত্ত্বেও একজন যুবক এইভাবে সুরক্ষা ও ব্যারিকেড টপকে প্রণাম করার জন্য মাঠে ঢুকে পড়ে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি