বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Nawazuddin Siddiqui is proud of his Indian looks and Shatters Stereotypes

বিনোদন | ভারতীয় হিসাবে হৃতিকের 'লুক'কে কটাক্ষ? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নওয়াজের মন্তব্যে হাঁ নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ০২ : ১৪Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর অভিনয় দক্ষতায় মন জয় করে নিয়েছেন দর্শকদের। একের পর এক ছবি, ওয়েব সিরিজে তাঁর চরিত্রকে দর্শকদের কাছে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে অনুরাগীদের মনে তিনি পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'বদলাপুর', রমন রাঘব ২.০' এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয়ের তারিফ কুড়িয়েছেন অন্যদিকে 'স্যাক্রেড গেমস'-এর মতো ওয়েব সিরিজে তাঁর কাজে মজেছেন দর্শক।

 


নওয়াজউদ্দিন সিদ্দিকী ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তাঁর  অসাধারণ প্রতিভার পরেও, তিনি প্রায়শই চেহারার কারণে বৈষম্যের সম্মুখীন হয়েছেন। পুরো কেরিয়ার জুড়ে ইন্ডাস্ট্রিতে তাঁর বিরুদ্ধে থাকা এ ধরনের পক্ষপাতিত্বের কথা খোলামেলাভাবে প্রকাশ করেছেন, যার মধ্যে একবার বলা হয়েছিল যে, তাঁকে 'অভিনেতা' এর মতো দেখায় না।

 

সম্প্রতি , এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে তাঁর 'অন্যরকম চেহারা' নিয়ে  খানিক হতাশা প্রকাশ করেন। মজার ছলে বলেন, “ আরেভাই, আমি কিছুতেই বুঝি না কেন আমাকে বলা হয় বলিউডে নায়ক হাসবে আমি অন্যরকম দেখতে? কোন দিক থেকে অন্যরকম? ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষদের মতোই তো দেখতে আমি। আর পাঁচজন ভারতীয়র মতোই সাধারণ। বরং এই হিসাবে দেখতে গেলে,  হৃতিক রোশনকেই আদতে অন্যরকম দেখতে!”

 

এর পাশাপাশি তিনি আরও একটি ঘটনার কথা জানান। নওয়াজ জানিয়েছেন, একবার নিজেরই একটি ছবির সেটে প্রবেশ করতে গিয়ে সেটের নিরাপত্তারক্ষীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন তিনি। কারণ তাঁর চেহারা, তাঁকে দেখতে যেরকম, নিরাপত্তারক্ষী তাঁকে অভিনেতা ভাবতেই পারেননি। যা তার সাধারণ চেহারা সম্পর্কে আরও একটি হাস্যকর উদাহরণ। অভিনেতার কথায়, “এটাই বরং ভাল। আমি জানি কীভাবে  ভিড়ে মিশে যেতে হয়, আর সেটা যথেষ্ট উপভোগও করি। আমার ব্যক্তিত্ব এমনই। আর এই বিষয়টার সুবিধাও নিই...”।

ফিল্মি কেরিয়ারের  শুরুর দিকে নিজের চেহারার জন্য নানান মানুষের অপছন্দের শিকার হলেও, নওয়াজের সাফল্যই প্রমাণ করে যে প্রতিভাই আসল। সেটাই শেষ কথা বলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া