বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ananya Chatterjee Returns to the Big Screen with Annapurna

বিনোদন | ‘সত্যি বলে কিছু নেই’-এর পর ‘অন্নপূর্ণা’ রূপে বড়পর্দায় ফিরছেন অনন্যা, সঙ্গ দিলেন কারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ০০ : ৫৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: 'সত্যি বলে কিছু নেই'-এর পর ফের বড়পর্দায় আসছেন অভিনেত্রী অনন্য চট্টোপাধ্যায়। ছবির নাম 'অন্নপূর্ণা'। রবিবার মুক্তি পেল ছবির ঝলক। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এক মায়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। অংশুমান প্রত্যুষের নতুন ছবি 'অন্নপূর্ণা'-র মুখ্যভূমিকায় রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসু। 


নায়িকা নয় মা হিসাবে অন্য স্বাদের গল্প  দর্শকের কাছে হাজির করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ। এই ছবির গল্প মা-কে নিয়ে, মায়েদের শ্রদ্ধা জানাতে। ছোট থেকেই আমাদের আগলে রেখে, সমস্ত কিছু শেখান আমাদের মায়েরাই। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা যেন ভুলে যাই তাঁদেরও অবদান। এই গল্পও তেমন এক মায়ের। ছোট থেকেই মেয়েকে সমস্ত কিছু শিখিয়ে বড় করেন তিনি। কাজের সূত্রে মেয়ের (দিতিপ্রিয়া) ঠিকানা বদলে হয় লন্ডনে। মেয়ে চায়, মাকে (অনন্যা) লন্ডনে নিয়ে গিয়ে রাখতে, রাজি হয়ে যান মা-ও। কিন্তু সেখানে গিয়েই তাঁকে যেন ঘিরে ধরে একাকিত্ব। ধীরে ধীরে মেয়ে আর থাকছে চায় না অন্নপূর্ণার সঙ্গে। ভারতে ফেরত পাঠাতে চায় তাঁকে। অন্যদিকে, সেই লন্ডনেই অন্নপূর্ণার সঙ্গে আলাপ হয় এক তরুণের (ঋষভ)। সন্তানসম সেই ছেলেটির সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকেই ঘুরে যায় গল্পের মোড়।  


ছবিতে দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায় ও ঋষভ বসু-কে। এই দু'জন ছাড়াও  'অন্নপূর্ণা'-এ রয়েছেন একাধিক জনপ্রিয় মুখ। রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন ও শান্তিলাল মুখোপাধ্যায়। আগামী ১৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে 'অন্নপূর্ণা'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া