বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan s Sikandar to Screen Emraan Hashmi s Ground Zero Teaser

বিনোদন | ‘টাইগার ৩’-এর পর ফের একসঙ্গে আসছেন সলমন-ইমরান! কবে, কোন ছবিতে? জেনে নিন এক্ষুনি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ০০ : ১৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  ২০২৩ সালে 'টাইগার ৩'-এর পর, ফের ঈদে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে সালমান খান এবং ইমরান হাশমিকে। তবে নতুন কোনও ছবিতে নয় কিন্তু। তাহলে? খুলেই বলা যাক বিষয়টা। ইমরান হাশমির আগামী ছবি 'গ্রাউন্ড জিরো'-র প্রথম ঝলক ৩১ মার্চ সলমন খানের 'সিকান্দর' শুরু আগে সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। সেই হিসাবে সলমনের সঙ্গে একযোগে বড়পর্দায় ইমরান আসছেন বৈকি! 

এমনিতেই বড়পর্দা থেকে বছর দেড়েক ধরে উধাও সলমন। সেই নিরিখে ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের আশা,  'সিকান্দর' বক্স-অফিস কাঁপাতে চলেছে। একে সলমন খান, তার উপর ব্যাপক অ্যাকশন, সেই কারণে এই ছবি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হতে পারে। এক্সেল এন্টারটেইনমেন্ট সংস্থা এই সুযোগটি কাজে লাগিয়েই 'গ্রাউন্ড জিরো'  ছবির টিজার 'সিকান্দর'-এরের সঙ্গে জুড়ে দিয়েছে, যাতে আরও বেশি পরিমাণ দর্শকের কাছে এই ছবির খবর পৌঁছে যেতে পারে। 

এছাড়া, জানা গিয়েছে যে 'গ্রাউন্ড জিরো' মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল। এটি একটি অ্যাকশন থ্রিলার, যেখানে ইমরান হশসমি-কে একজন  বিএসএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট-এর চরিত্রে দেখা যাবে। টিজারের পর ইমরানের এই ছবির ট্রেলার ও গানও ক্রমান্বয়ে মুক্তি পাবে যা  ধীরে ধীরে 'গ্রাউন্ড জিরো'কে প্রেক্ষাগৃহে মুক্তির দিকে নিয়ে যাবে। ছবিটি  পরিচালনা করেছেন তেজস দেবস্কর।

 

রবিবাসরীয়র অলস বিকেলে সলমনের আগামী ছবি 'সিকান্দর' -এর চূড়ান্ত ঝলক।  'সিকান্দর'-এর ট্রেলারে  সলমন খানকে দেখা যাচ্ছে সঞ্জয় ওরফে সিকান্দর হিসেবে, যিনি বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা। এককথায় দুঃখীর 'ত্রাতা মধুসূদন'।  তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেল রশ্মিকা মন্দানাকে, একটি ঘটনার দরুণ যাঁর মৃত্যু হবে। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সংকল্প নিয়ে মুম্বই পৌঁছোন সিকান্দর এবং সেখানে মন্ত্রী প্রধান (সত্যরাজ) এর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। ৩ মিনিট ৩৩ সেকেন্ডের দীর্ঘ সিকান্দর -এর ঝলক বলিউডের অন্যতম দীর্ঘতম ঝলকের তকমা পেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া