বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sikandar Trailer: Salman s Action-Packed Return with Rashmika

বিনোদন | চোখ ধাঁধানো অ্যাকশন থেকে গরমাগরম সংলাপ, সলমন গন্ধে ম'ম' ‘সিকান্দর’-এর ঝলক!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ২৩ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রবিবাসরীয়র অলস বিকেলে হইচইয়ের ঢেউ উঠল সমাজমাধ্যমে। নেপথ্যে রয়েছেন কে? কে, আবার সলমন খান! মুক্তি পেল বহু প্রতীক্ষিত সলমনের আগামী ছবি 'সিকান্দর'-এর র চূড়ান্ত ঝলক।  'সিকান্দর'-এর ট্রেলারে  সলমন খানকে দেখা যাচ্ছে সঞ্জয় ওরফে সিকান্দর হিসেবে, যিনি বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা। এককথায় দুঃখীর 'ত্রাতা মধুসূদন'।  তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গেল রশ্মিকা মন্দানাকে, একটি ঘটনার দরুণ যাঁর মৃত্যু হবে। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সংকল্প নিয়ে মুম্বই পৌঁছোন সিকান্দর এবং সেখানে মন্ত্রী প্রধান (সত্যরাজ) এর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। ৩ মিনিট ৩৩ সেকেন্ডের দীর্ঘ 'সিকান্দর'-এর ঝলক বলিউডের অন্যতম দীর্ঘতম ঝলকের তকমা পেল।

 

 

ঝলকের প্রথম দৃশ্য থেকেই ম' ম' করছে সলমনের 'স্টার পাওয়ার'-এর সুবাস, যেখানে তিনি দুরূহ, চোখ কপালে তোলার মতো অ্যাকশন করছেন এবং পাশাপাশি এমন সব গরমাগরম সংলাপ বলছেন যা দর্শককে চিৎকার করতে বাধ্য করবে। নজর কেড়েছে রশ্মিকা মন্দানার সঙ্গে সলমনের দুর্দান্ত রসায়ন, যা সিনেমায় নতুনত্ব এবং সতেজতা যোগ করেছে। এছাড়া, সলমন ও রশ্মিকা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী এবং প্রতীক বাবর। অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নি)ও রয়েছেন ছবিতে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর মুরুগাদোস, যিনি ‘গজিনী’ এবং ‘থুপ্পাকি’- এর মতো জনপ্রিয় সব ছবি পরিচালনা করেছেন।

 

 

 

'সিকান্দর'-এর ঝলক  মুক্তির দেরি হওয়া নিয়ে মুরুগাদোসের মন্তব্য, " ছবিতে সিজিআই এবং সঙ্গীতের কাজ চলছিল। শুটিং শেষ হওয়ার পর থেকেই এই ছবির সব বিভাগ নিজেদের কাজে ব্যস্ত। তাই খানিক দেরি হয়েছে ঝলক মুক্তি পেতে...আমরা সেরা কিছু দিতে চেয়েছিলাম।" উল্লেখ্য, এই ছবি সলমনের সঙ্গে মুরুগাদোসের প্রথম কাজ এবং পরিচালক জোর গলায় জানিয়েছেন, সিকান্দর বিশেষভাবে সলমনের চরম ভক্তদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই  সিকান্দর এর ঝলক দেখে উচ্ছ্বসিত সলমন-ভক্তরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া