বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ধুম ধাম ধামাকা! কেমন হল অ্যাকশন, রহস্য-রোমাঞ্চের রোলারকোস্টার রাইড?

Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মার্চ ২০২৫ ২২ : ৫৪Snigdha Dey

বিয়ের পিঁড়ি থেকেই সো-জা প্রেম, অ্যাকশন, রহস্য-রোমাঞ্চের রোলারকোস্টার রাইড! নতুন ছবির মার্কশিট নিয়ে হাজির পরমা দাশগুপ্ত।

 


ধুমধাম করে বিয়ে আছে। আছে এক্কেবারে দুই মেরুর বাসিন্দা সদ্যবিবাহিত দুই বর-কনের একে অপরকে চেনা, জানার মধ্যেই চুপিসাড়ে প্রেমে পড়া। ঠিক যেমনটা হলে মনের ব্যাকগ্রাউন্ডে ধুমতানানানা মিউজিক বেজে ওঠে! সেই বিয়ে আর প্রেম জড়িয়েমড়িয়ে যা আছে, তা হল অ্যারেঞ্জড ম্যারেজের সাত পাক সেরেই রাতভর ধুমধাড়াক্কা অ্যাকশন আর রোমাঞ্চে ঠাসা রহস্যভেদের ঘূর্ণিপাক। সঙ্গে কখনও সংলাপে, কখনও কার্যকলাপে দেদার হাসির খোরাক।

 

 

সবটা মিলিয়ে দিওয়ালি-রাতের মতোই লাগাতার ধামাকায় জমে গিয়েছে ‘ধুম ধাম’। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়ার পর থেকেই তাই শোরগোল ফেলে দিয়েছে পরিচালক ঋষভ শেঠের নতুন ছবি। যার কেন্দ্রবিন্দু অবশ্যই ইয়ামি গৌতম ধর এবং প্রতীক গান্ধীর দুরন্ত কেমিস্ট্রি। সম্বন্ধ করে বিয়ে। দেখাশোনা পর্বে ভেটেরিনারি চিকিৎসক বীর পোদ্দার (প্রতীক) যাকে চিনেছিল, সেই কোয়েল চাড্ডা (ইয়ামি) একেবারে নরমসরম, সুশীলা, রক্ষণশীল পরিবারের ‘কার্ফিউ’ মেনে সন্ধে সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে পড়া কন্যে। আর কোয়েল যাকে দেখেছিল, সেই বীর নাকি এক মেয়েকে বিপদের হাত থেকে রক্ষা করতে বীরের মতো দুই গুন্ডাকে ধরাশায়ী করে আসা সুযোগ্য পাত্র। 

 

 

এদিকে কার্যক্ষেত্রে এসে এক্কেবারে রোল রিভার্সাল! ধুমধাম করে বিয়ে সেরে নামী হোটেলের দামি স্যুইটে সবে একে অন্যের কাছাকাছি আসার পালা তখন। আচমকা হুড়মুড়িয়ে ঘরে হাজির দুই দশাসই চেহারা। তারপর পিস্তল হাতে বাজখাঁই গলায় বীরকে সটান হুমকি- ‘চার্লি কোথায়, চার্লিকে এনে দাও এক্ষুনি!’ ভয়ে সিঁটিয়ে বীর যখন প্রায় কুঁকড়ে যাচ্ছে, এক ঝটকায় তাদের সরিয়ে পিস্তল হাতে রুখে দাঁড়াল বীরাঙ্গনা কোয়েল! শুধু তাই নয়, দু’জনের চোখে ধুলো দিয়ে বরকে নিয়ে পালানোর ব্যবস্থাও করল সে-ই!

 

 

তারপর রাতভর দুর্বৃত্তদের সঙ্গে চোরপুলিশ খেলা আর ছুট-ছুট-ছুট! তা করতে করতেই জানা হয়ে যাওয়া বীরই আসলে খানিক নরমসরম, হরেক রকম ফোবিয়ায় নাজেহাল, গালিগালাজ দূরে থাক, কড়া কথা বলাও যার ধাতে নেই বললেই চলে। আর কোয়েল সেখানে কার রেসিং থেকে মদ্যপান, অ্যাফেয়ার থেকে নাইটক্লাবে ব্যাচেলরেট পার্টির তুমুল নাচানাচি- সবেতেই পটু। রেগে আগুন হলে যার মুখে গালাগালি ছোটে ফুলঝুরির মতো অবিশ্রান্ত ধারায়, উচিত কথা সপাটে বলতে যার বিন্দুমাত্র দ্বিধা নেই। 

 

 

কে চার্লি, কোথায় আছে সে, কেনই বা তার খোঁজে হন্যে হয়ে তাদের পিছনে ছুটছে কিছু লোক, কী-ই বা তাদের পরিচয়—কোনওটাই জানা নেই বীর বা কোয়েলের। এদিকে চার্লিকে না পেলে শিয়রে শমন! বেঘোরে প্রাণ তো যাবেই, দু’জনের পরিবারও ছাড় পাবে না! অগত্যা ছুটতে ছুটতেই চার্লির খোঁজ চলল। আর তারই ফাঁক গলে এল মায়া, এল যত্ন, এল ঈর্ষা, এল দুঃখও। ব্যস! প্রেমের ফুলও ফুটতে থাকল একটু একটু করে। শেষমেশ কি তাদের হাতে ধরা দিল চার্লি? নিস্তার পেল কোয়েল আর বীর? তা নিয়েই এগিয়েছে আপাদমস্তক স্মার্ট, ঝকঝকে এই অ্যাকশন-কমেডির কাহিনি। যার পরতে পরতে জমাটি অ্যাকশন, রহস্যভেদের রোমাঞ্চ। সঙ্গে অবশ্যই ভরপুর রোমান্স আর নির্মল হাসির ছোট্ট ছোট্ট, মন ভাল করা মুহূর্ত। 


  
প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছি দৈর্ঘ্য। তবু এক মুহূর্ত তাল কাটতে দেয় না টানটান চিত্রনাট্য, নির্মেদ এডিটিং আর দুরন্ত অভিনয়। এ ছবির সম্পদ হতে পারে তার সবটুকু জুড়ে বুনে রাখা বুদ্ধিদীপ্ত সংলাপও। যা হাসির ফোয়ারা যেমন ছোটায়, তেমনই মনের কাছাকাছি পৌঁছে দেয় নায়ক-নায়িকার একটু একটু করে ভালবাসায় ডুব দেওয়ার সফরটাকেও। 

 

ছবির শুরু থেকে শেষ রোলারকোস্টার রাইডের মতোই জমজমাট। তার কৃতিত্ব নিঃসন্দেহে পাবে অসামান্য অভিনয়। ইয়ামি এমনিতেই যে কোনও চরিত্রে মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এ ছবিও তার ব্যতিক্রম হয়নি। অনায়াস, প্রাণবন্ত অভিনয়ে তাই প্রতিটা মুহূর্তে বিশ্বাসযোগ্য লাগে কোয়েলকে, তার সমস্যা, তার জেদ, তার লড়াই কিংবা মনের দোলাচলগুলোকে। উল্টোদিকে বীরও এক্কেবারে জিগস পাজলের মতোই খাপে খাপ হয়ে ধরা দেন। প্রাণশক্তিতে ভরপুর কোয়েলের পাশে মার্জিত, সংযত বীরের চরিত্র তাঁর অভিনয়গুণেই যেন আরও জীবন্ত হয়ে ওঠে। ছোট্ট পরিসরে দাগ কেটে যান ইজাজ খান, পবিত্র সরকার, প্রতীক বব্বর, মুকুল চাড্ডারাও। 


  
এত সবের ভিড়ে কিন্তু এ ছবি সামাজিক বার্তাও দিয়েছে নিজের মতো করে। আজও পিতৃতান্ত্রিক হয়ে থেকে যাওয়া সমাজে মেয়েদের অবস্থান চিনিয়েছে, দেখিয়েছে তাদের সরব হওয়ার প্রয়োজনীয়তা। জানিয়েছে প্রশাসনের নাকের ডগায় চলা দুর্নীতির রমরমার কথাও। তবে সবটাই হাল্কা মেজাজে, হাসতে হাসতে। ‘প্রিচি’ হয়ে পড়ার চেনা ফাঁদে পা না দিয়েই। তাতে মুন্সিয়ানা লাগে বইকি!

 

তবে একটাই বিষয়ে বোধহয় আরও একটু নজর থাকলে মন্দ হত না! স্টিরিওটাইপ ভাঙতে গিয়ে সেই ভাঙচুরের গল্পটা বোধহয় অল্পস্বল্প লম্বা হয়ে গিয়েছে কোথাও কোথাও। যেমন, কোয়েল যে ‘সৃষ্টিছাড়া’, প্রত্যেকটা ফ্রেমে নিয়ম করে গালিগালাজ না থাকলেও তা দিব্যি বোঝা যেত। পুরুষতন্ত্রের মেয়েদের বেহাল দশার নিয়ে তার মোনোলগটাও খানিক ছোট করা যেত হয়তো। আবার বীরের মধ্যে বীরত্বের অভাব টের পাওয়াতে বেচারা ছেলেটার মাথায় রাজ্যের ফোবিয়া গুঁজে দেওয়াও কি জরুরি ছিল? এক-আধটা কম হলে খুব কিছু যেত-আসত কি? যাকগে, এইটুকু নাহয় মাফ করাই যায়! কী বলেন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া