বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মার্চ ২০২৫ ২২ : ১১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সময় লাগল পাঁচ বছর। অভিনেতা সুশান্ত সিং রাজপুত কীভাবে মারা গিয়েছিলেন? সত্যিটা সামনে এল। অবশেষে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বিরাট স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার। এইমস-এর ফরেন্সিক দল জানিয়েছে, অভিনেতাকে খুন কর হয়নি। তিনি আত্মহত্যাই করেছিলেন।
এই ঘটনার পর সমাজমাধ্যমে মুখ খুলেছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি এবং রিয়া পাহাড়ি অঞ্চলে হাঁটছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'সত্যমেব জয়তে' (সত্যের জয় হোক), যা ইঙ্গিত করছে, সুশান্তের মৃত্যু রহস্যের সত্যিটা শেষ পর্যন্ত সামনে এসেছে।
সময়টা ২০২০ সাল। ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল মুম্বই পুলিশ। যে খবর ছড়িয়ে পড়তেই, হতবাক হয়ে গিয়েছিলেন বলিউডের তারকা থেকে তাঁর অনুরাগীরাও। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। কোনও সুইসাইড নোট তাঁর ঘর থেকে পাওয়া যায়নি। অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি।
এই ঘটনার দিন কয়েক পরেই পাটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সুশান্তের পরিবার। তাঁদের অভিযোগ ছিল, রিয়া এবং আরও কয়েকজন সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। চুরি এবং প্রতারণার অভিযোগ তুলেছিলেন তাঁদের বিরুদ্ধে। কিন্তু সিবিআই তদন্তের পেশ করা শেষ রিপোর্টের ভিত্তিতে রিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি