শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ মার্চ ২০২৫ ২১ : ৫৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চারদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষের চারদিনের মাথায় ক্রিকেটের নন্দনকানন মজেছিল কিং কোহলি বনাম কিং খানের যুদ্ধে। শনিবারের হাইভোল্টেজ ম্যাচ দেখতে কানায় কানায় ভরে গিয়েছিল ইডেন গার্ডেন্স। আর আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ঠিক তারপরেই ঘটে গেল এমন এক ঘটনা যার জন্য খেলা বন্ধ রইল বেশ কিছুক্ষণ। চেনা মেজাজে অর্ধশতরান করে ইডেনকে ব্যাট উঁচু করে দেখিয়ে ফের স্টান্স নিচ্ছিলেন বিরাট।
ঠিক সেই সময়েই মাঠে ঢুকে পড়ে এক কিশোর। দৌড়ে এসে সে সোজা শুয়ে পড়ে বিরাটের পায়ে। কিন্তু তারপর থেকেই সে রয়েছে পুলিশ হেফাজতে। কারণ, নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে ব্যারিকেড টপকে নিজের ‘ভগবানের’ কাছে পৌঁছে গিয়েছিল সদ্য উচ্চমাধ্যমিক দেওয়া ওই কিশোর। এবার উচ্চমাধ্যমিক দেওয়া বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা আদ্যপান্ত কোহলি ভক্ত। মাঠে ঢুকে সোজা সে শুয়ে পড়ে বিরাট কোহলির পায়ে। বিরাট তাঁকে সেই অবস্থা থেকে তুলে জড়িয়ে ধরেন। নিরাপত্তারক্ষীরা এসে ঋতুপর্ণকে মাঠ থেকে বের করে নিয়ে যান।
তারপর থেকে সে রয়েছে পুলিশি হেফাজতেই। জানা গিয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রবেশের ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে আদালতে পেশ করা হয়। তবে এতকিছুর পরেও ঋতুপর্ণের মুখে শুধুই কোহলির নাম। তার কথায়, ‘বিরাট আমার ভগবান’। উল্লেখ্য, আইপিএলের ১৮তম সংস্করণের উদ্বোধনী আরসিবি সাত উইকেটে হারিয়েছে কেকেআরকে। অর্ধশতরান করেন কোহলি এবং ফিল সল্ট। তিনটি উইকেট নেন ক্রুনাল পাণ্ডেয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি